• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৩৮ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

রানীরহাট বাজারে মিছিল ও সমাবেশ, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রানীরহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কেবিএস কনভেনশন হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রানীরহাট সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে রানীরহাট বাজার এলাকায় বিক্ষোভমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ সেকান্দর হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব এস এ লোকমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার ও ইসলামপুর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা কাজী রাকিবুল হাসান মাসুদ, এবিএম সাইফুদ্দিন ও দিদারুল আলম; উপজেলা বিএনপি নেতা নাছির উদ্দীন নসু, জাহেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম তালুকদার, মুহাম্মদ মাসুদ, মিজানুর রহমান, শামসুল আলম, নুরুল আলম সওদাগর, নুরুল আলম, মুহাম্মদ কাউছার ও মাসুদ চৌধুরী।

এ ছাড়া সাবেক জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম ও মাসুদ বিন ওমর, উপজেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, নাছির উদ্দিন, মুহাম্মদ রাসেল, হোসনাবাদ এলাকার জসিম উদ্দিন, এইচ এম সুমন, মিজানুর রহমান, মঞ্জুরুল ইসলাম, খোরশেদ আলম, আবু মনছুর তালুকদার, ফরিদ বিন আলী ও আব্দুল হালিম মাসুদসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তাঁরা।


More News Of This Category
bdit.com.bd