• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

 

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে বেনাপোলে শ্রমিক ইউনিয়নের মোটরসাইকেল মিছিল

শার্শা উপজেলা প্রতিনিধি:

আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে শ্রমিক ইউনিয়ন দুটির উদ্যোগে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকায় এ মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক শহীদ হোসেন এবং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন হোসেন। এ সময় শ্রমিক ইউনিয়ন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকেরা অংশ নেন।

মিছিল পরবর্তী বক্তব্যে শ্রমিক নেতা শহীদ হোসেন বলেন, শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা যাতে বেনাপোল স্থলবন্দরে কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা অপতৎপরতা চালাতে না পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এ জন্য শ্রমিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিছিলের আয়োজকেরা বলেন, বেনাপোল স্থলবন্দরে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অপতৎপরতা বরদাশত করা হবে না। যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সতর্ক রয়েছেন।

মোটরসাইকেল মিছিলকে কেন্দ্র করে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকায় শ্রমিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


More News Of This Category
bdit.com.bd