• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

দিনাজপুরে জমি বিরোধ, রাস্তা বন্ধ ও বাসায় ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

দিনাজপুরে জমি বিরোধ, রাস্তা বন্ধ ও বাসায় ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ

মোঃ ইমরান হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন রামনগর জামাইপাড়া এলাকায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ, বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. নুরুজ্জামান (৪২)।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁর বাবা মরহুম আব্দুল জলিল ও সুজানের বাবা মৃত আব্দুর রহমানের যৌথ উদ্যোগে বসতভিটার পাশ দিয়ে নিজস্ব জমির ওপর বাড়িতে যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণ করেছিলেন। কিন্তু বর্তমানে প্রতিবেশীরা ওই রাস্তা ব্যবহার করতে বাধা দিচ্ছেন। এতে নুরুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

নুরুজ্জামানের দাবি, জমি ও রাস্তা নিয়ে বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও পৌর বিএনপির নেতার প্রভাব খাটিয়ে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
এজাহারে চারজনের নাম, অজ্ঞাতনামা ৫–৭ জন , অভিযোগে মো. হারিছুল রহমান (৪২), মো. আসলাম (৩২), মোছা. আনজুয়ারা (৩৫) ও মো. আমিনুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নুরুজ্জামানের দাবি, জমির দলিল ও রাস্তা ব্যবহারের অধিকার নিয়ে বিরোধের কারণে তাঁকে চলাচলে বাধার মুখে পড়তে হচ্ছে। তবে জমির দলিল, সীমানা এবং রাস্তা ব্যবহারের অধিকারসংক্রান্ত বিষয়গুলো নথিপত্র যাচাই করে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ঘটনার সুষ্ঠু তদন্ত, জমির প্রকৃত মালিকানা ও সীমানা নির্ধারণ, চলাচলের রাস্তা ব্যবহারের অধিকার নিশ্চিত করা এবং হুমকি ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নুরুজ্জামান।


More News Of This Category
bdit.com.bd