• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৭৪ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

 

পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃক্তি পরিক্ষা ২০ ২৫ ইং এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বাসষ্টেশন বৈলতলী রোড সংলগ্ন আলম শাহ্ সড়ক লিটল জুয়েল চাইল্ড কেয়ার স্কুলে মেধাবৃক্তি পরিক্ষার ফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে পরিক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী আবদুস ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি হাজী আবুল বশর। কেন্দ্র সচিব কানিজ এর উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন
সাবেক সরকারি শশাঙ্কমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিক্ষা নিয়ন্ত্রক রোকেয়াআকতার,
প্রধান বক্তা ছিলেন পরিক্ষা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক,বক্তব্য রাখেন সহ কেন্দ্র সচিব সচিব তাসনুবা সুলতানা নিপুণ। এসময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল হাকিম রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী, জান্নাতুল মাওয়া ঐশি, পাপিয়া বিশ্বাস, আবদুল হান্নান, জালাল উদ্দীন ছোটন,
প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্কুল ভিত্তিক পরীক্ষার ফলাফল সিট গ্রহণ করেন অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে প্রধান শিক্ষিকা অনজনা দাশ, তাজেদারে মদিনা সুন্নীয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ ফোরকান উদ্দিন আলকাদেরী, লিটল জুয়েল চাইল্ড কেয়ার সিনিয়র শিক্ষিকা তাসনুবা সুলতানা নিপুণ, নোভেল বার্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের প্রধান শিক্ষিকা রুমা আকতার, নবারুণ শিশু শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক রুপক শীল, বায়তুল কুরআন এর পরিচালক মোহাম্মদ রফিক বিন হোসাইন। উল্লেখ্য উক্ত পরীক্ষায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। মেধাবৃত্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা প্রদান করেন। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও সহায়তা জাতির অগ্রগতির চাবিকাঠি, এছাড়া শিক্ষাই জাতির মেরুদণ্ড, যা আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষণামূলক ও উদ্ভাবনী চিন্তাধারাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে, পটিয়া কিন্ডারগার্টেন স্কুল
স্বর্ণপদক মেধাবৃক্তি পরিক্ষার মাধ্যমে শিক্ষা ক্ষেএে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

 

 


More News Of This Category
bdit.com.bd