• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

ধানের শীষের বিরুদ্ধে অবস্থান মানেই শহীদ জিয়ার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা যশোরে দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট আহ্বান উপেক্ষাকারীদের ভবিষ্যৎ পরিণতি নিয়ে হুঁশিয়ারি — মাওলানা রশীদ বিন ওয়াক্কাস (হাফিঃ)

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

ধানের শীষের বিরুদ্ধে অবস্থান মানেই শহীদ জিয়ার আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা
যশোরে দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট আহ্বান উপেক্ষাকারীদের ভবিষ্যৎ পরিণতি নিয়ে হুঁশিয়ারি
— মাওলানা রশীদ বিন ওয়াক্কাস (হাফিঃ)
যশোর প্রতিনিধি:
বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মাওলানা রশীদ বিন ওয়াক্কাস (হাফিঃ)। তিনি বলেন, দেশনায়ক জনাব তারেক রহমান যশোরে এসে সরাসরি ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানানোর পরও যারা ধানের শীষের পক্ষে কাজ করছেন না, তারা কখনোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হতে পারেন না।
তিনি আরও বলেন, “ধানের শীষ কোনো সাধারণ নির্বাচনী প্রতীক নয়। এটি বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক। এই প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের বিরোধিতা করা।”
মাওলানা রশীদ বিন ওয়াক্কাস (হাফিঃ) বলেন, যশোরের মাটিতে দাঁড়িয়ে দেশনায়ক তারেক রহমান যে দিকনির্দেশনা দিয়েছেন, তা উপেক্ষা করে যারা ভিন্ন অবস্থান নিচ্ছেন, তারা দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক নৈতিকতা—উভয়ই লঙ্ঘন করছেন। মুখে শহীদ জিয়ার নাম আর কাজে তারেক রহমানের সিদ্ধান্তের বিরোধিতা—এই দ্বিচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি জোর দিয়ে বলেন, “ধানের শীষ হলো নিপীড়িত মানুষের আশা-ভরসার প্রতীক। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। যারা এই মার্কার বিরুদ্ধে গিয়ে অবস্থান নিচ্ছেন, তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নিজেরাই ভালোভাবে অবগত আছেন। ইতিহাস বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না।”
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদী চেতনা এবং জনগণের ক্ষমতায়নের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, ধানের শীষ তারই ধারাবাহিকতা। সুতরাং ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়া।
তিনি বলেন, “আজ আর ধোঁয়াশার রাজনীতির সুযোগ নেই। কে ধানের শীষের পক্ষে, আর কে বিপক্ষে—তা স্পষ্ট হয়ে গেছে। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয় এবং শহীদ জিয়ার আদর্শের বিজয়।”
শেষে তিনি যশোরবাসীসহ সারাদেশের জাতীয়তাবাদী শক্তিকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।


More News Of This Category
bdit.com.bd