• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য — ওসি কামরাঙ্গীরচর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: / ৯২ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য — ওসি কামরাঙ্গীরচর
নিজস্ব প্রতিনিধি, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কামরাঙ্গীরচর থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানার উদ্যোগে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়। অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুকের সরাসরি নেতৃত্বে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ানো হয়েছে টহল কার্যক্রম, নজরদারি এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি।
এ কার্যক্রমে ইন্সপেক্টর শেখ লুৎফর রহমান (তদন্ত), ইন্সপেক্টর আমিনুল ইসলাম (অপারেশন) এবং পুলিশ ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা সার্বিকভাবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি ও মোবিলাইজেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন, “পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের স্বার্থে কামরাঙ্গীরচরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


More News Of This Category
bdit.com.bd