• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

আশিয়া গনসংযোগকালে এয়ার মুহাম্মদ পেয়ারু: মোমবাতি বিজয় হলে পটিয়া সন্রাসী চাঁদবাজি মুক্ত হবে

বিশেষ প্রতিনিধি / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

আশিয়া গনসংযোগকালে এয়ার মুহাম্মদ পেয়ারু: মোমবাতি বিজয় হলে পটিয়া সন্রাসী চাঁদবাজি মুক্ত হবে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১২(পটিয়া) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু আজ পটিয়া আশিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি গণসংযোগ কালে মানুষের নিরংকুশ ভালবাসায় সিক্ত হন এবং মোমবাতির প্রতি মানুষের ব্যাপক সাড়া পান। তিনি সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় , দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান। গণসংযোগকালে তিনি বলেন প্রথমে আমার তিনটি লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন। মোমবাতি প্রতীক বিজয়ী হলে আমি এই তিনটি বিষয়ে প্রথমে গুরুত্ব দেব। উনার সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা হাফেজ আবদুল মান্নান, মো: নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবদুর রহিম, লিয়াকত এবং ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পশ্চিম ) পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত পটিয়া গড়তে পীরজাদা ছৈয়্যদ ইয়ার মুহাম্মদ পেয়ারু সাহেবকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। মোমবাতি মার্কা প্রার্থী এয়ার মুহাম্মদ পেয়ারু বলেন, মোমবাতি বিজয় হলে, সন্রাসী, চাঁদাবাজি মাদক ও কিশোর গ্যাং মুক্ত পটিয়া গড়ে তুলতে জনগণ সাথে ঐক্যবদ্ধ কাজ করব, আধুনিক পটিয়া রুপান্তর করতে ১২ ফেব্রুয়ারী মোমবাতি মার্কার বিজয় নিশ্চিত করার আহবান জানান।

 


More News Of This Category
bdit.com.bd