• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

পঞ্চগড়ে ধানের শীষের প্রার্থীর ব্যানার পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা : প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন প্রার্থীর ছোট ভাই ব্যারিষ্টার নওফেল জমির

আসাদুজ্জামান আপেল / ১৩৫ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

পঞ্চগড়ে ধানের শীষের প্রার্থীর ব্যানার পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা :
প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন প্রার্থীর ছোট ভাই ব্যারিষ্টার নওফেল জমির

পঞ্চগড় : পঞ্চগড়-১ আসনের বিএনপির মনোনীত ধানের র্শীষের প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরের ছবি সম্বলিত ব্যানার পুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা।

৩১ জানুয়ারী দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরি এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় সড়কের পাশে অবস্থিত প্রায় আট থেকে দশটি ব্যানার পুড়িয়ে দেয়।

এই ঘটনায় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবু পঞ্চগড় সদর থানায় এবং তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রাশেদ আলী বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় সাধারন ডায়েরি করেছে।

এদিকে ক্ষুব্ধ হয়ে ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী এজেন্টে তার ছোট ভাই ব্যারিস্টার নওফেল জমির
রোববার (১ ফেব্রুয়ারী) রাতে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় সংবাদ সম্মেলন করেন।

এ সময় পৌর বিএনপি নেতা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আলম মামুন রনিক, পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, যুবদল নেতা হায়াতুন আলম উপস্থিত ছিল।

লিখিত বক্তব্যে ব্যারিষ্টার নওফেল জমির লিখিত বক্তব্যে বলেন, আমরা খুব মর্মাহত কারন ৩১ জানুয়ারী দিবাগত রাতে আমাদের দুই উপজেলায় কয়েকটি স্থানে ধানের শীষের ব্যানার পুড়িয়ে দেওয়া হয়।
এতে দাহ্য পদার্থ ব্যাবহার করে ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে।
আসলে নির্বাচনে ভিন্নমত থাকবে প্রতিযোগীতা থাকবে কিন্ত ব্যানার পুড়িয়ে দেওয়া হবে কেন। এ ধরনের ঘটনা গনতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করে ব্যারিষ্টার নওফেল জমির ।

সংবাদ সম্মেলনে জেলার কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিল।

আসাদুজ্জামান আপেল
পঞ্চগড়।
১/২/২৬


More News Of This Category
bdit.com.bd