• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

নাজমুল হাসান সিনিয়র এডিটর / ৪২৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত
যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার):
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।


গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ওই হামলায় শহীদ শান্তিরক্ষীদের স্মরণে আয়োজিত জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি; নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। এছাড়াও সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শুরুর পূর্বে শহীদ শান্তিরক্ষীদের জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাঁদের নিকট আত্মীয়গণ অনুভূতিপূর্ণ বক্তব্য রাখেন। পরে জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার মি. বরিস-এফ্রেম চুমাভি বক্তব্য প্রদান করেন।
নামাজে জানাজা শেষে শহীদদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার শহীদদের পরিবারের সদস্যদের হাতে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন।

আজই শহীদ শান্তিরক্ষীদের মরদেহ তাঁদের নিজ নিজ এলাকা—নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজবাড়ী ও কিশোরগঞ্জে (আবহাওয়া অনুকূলে থাকলে হেলিকপ্টারযোগে, অন্যথায় সড়কপথে) প্রেরণ করা হবে এবং যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘ সদর দপ্তর শহীদদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এই ঘৃণ্য সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরইমধ্যে তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র প্রেরণ করা হয়েছে এবং ইউনিসফাসহ সকল মিশন এলাকায় দ্রুত ড্রোন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গতকাল এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় এসে পৌঁছায়। এর আগে আবেই এলাকায় যথাযথ সামরিক মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে তাঁদের জানাজা ও সম্মান প্রদর্শন করা হয়।
উক্ত সন্ত্রাসী হামলায় শহীদ ৬ জন শান্তিরক্ষীর পাশাপাশি আরও ৯ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকল আহত শান্তিরক্ষী শঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।


More News Of This Category
bdit.com.bd