• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

শিবচরে কৃষকদলের মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

শিবচরে কৃষকদলের মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল।

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ‘মা’, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে শিবচর উপজেলা কৃষকদলের আয়োজনে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ওহিদুজ্জামান খান ওহিদ।

শিবচর উপজেলা কৃষকদলের সদস্য সচিব লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জামান মৃধা ও মাহমুদ হোসেন সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ.ডি. মাদবর, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বেপারী, রুবেল হাওলাদার, রাশেদুল ইসলাম, ফিরুজ মাতুব্বর, ইয়াসিন বেপারী, জনি মন্সি, শাকিল চৌধুরী, মোরসালিন আকনসহ শিবচর পৌরসভা কৃষকদলের সদস্য সচিব ও বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের নেতা-কর্মীরা।

প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি ধানের শীষের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য কৃষকদলের সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


More News Of This Category
bdit.com.bd