• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জে ইউনিয়নভিত্তিক ওয়ার্ড কাউন্সিলের জন্য বিএনপির মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন

Reporter Name / ৮৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

কালিগঞ্জে ইউনিয়নভিত্তিক ওয়ার্ড কাউন্সিলের জন্য বিএনপির মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর

সাতক্ষীরা (কালিগঞ্জ) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের অংশ হিসেবে আটটি ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলের জন্য মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এ ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ ও ৪ আসনের সমন্বয়ে গঠিত সাংগঠনিক টিমের প্রতিনিধি অলিউল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান (সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল), বাবু মীর (সদস্য, সাতক্ষীরা পৌর বিএনপি), সাবেক উপজেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, এবং জেলা বিএনপির আরেক সদস্য শেখ নুরুজ্জামান।

উপজেলা পর্যায়ে নেতৃত্ব কাঠামোতে অংশ নিতে আগ্রহী নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হাফিজুর রহমান শিমুল, সার্চ কমিটির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু এবং সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, “দল পুনর্গঠনের এই সময়টায় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সাহসী ও দক্ষ নেতৃত্ব নির্বাচন করতে হবে। আমাদের সংগঠনকে আগামী দিনে দুর্বার গণআন্দোলনের জন্য প্রস্তুত করতে হবে।”

নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সুসংগঠিত কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন।


More News Of This Category
bdit.com.bd