• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে অবৈধ চোলাইমদের আস্তানা ফাঁস, র‌্যাবের জালে বৃদ্ধ মাদক ব্যবসায়ী

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 


রাজশাহীতে অবৈধ চোলাইমদের আস্তানা ফাঁস, র‌্যাবের জালে বৃদ্ধ মাদক ব্যবসায়ী

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর

রাজশাহীর তানোর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর বিশেষ অভিযানে এক হাজার লিটারেরও বেশি চোলাইমদসহ এক পুরনো মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে চোলাইমদ তৈরি করে স্থানীয় এলাকায় সরবরাহ করে আসছিলেন তিনি।

বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তানোর থানার কিসমত বিল্লী গ্রাম থেকে রজন মুরমু (৬০) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাকে নিজ বাড়ির উঠান থেকে আটক করা হয়।

অভিযানের সময় তার হেফাজত থেকে ১০০৬ লিটার চোলাইমদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রজন মুরমু স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে দেশীয় চোলাইমদ তৈরি করে তানোর থানার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করতেন।

তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি অব্যাহত রাখবে।

(রাজশাহী) সংবাদদাতা
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ


 


More News Of This Category
bdit.com.bd