• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :(আহমদ রেজা) (দৈনিক বাংলাদেশ প্রতম সংবাদ ) / ১০৯ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

৯ম দিনে বিএনপির সমর্থনে ২নং ওয়ার্ডে হাউস ক্যাম্পিং অনুষ্ঠিত, ধানের শীষে আশাব্যঞ্জক সাড়া

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :(আহমদ রেজা)
(দৈনিক বাংলাদেশ প্রতম সংবাদ )

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারা–কর্ণফুলী (আসন-১৩) এলাকায় বিএনপির সমর্থনে ধানের শীষের পক্ষে টানা নবম দিনের মতো হাউস ক্যাম্পিং ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই ফেব্রুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ রোজ রোববার
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে ভোটারদের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক বলে জানিয়েছেন আয়োজকরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক দাঁড়িপাল্লা ও মোমবাতির তুলনায় ধানের শীষ প্রতীকে ভোটারদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, সাবেক চট্টগ্রাম বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব সানোয়ার হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোখাদ্দেস খান সুজন, ভক্তিয়ার, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সদস্য মো. জসিমউদ্দীন, আনোয়ারা উপজেলা বিএনপির থানা সভাপতি মো. তারেক, মনির আলম, মো. রাশেদ, তুহিন, রশিদ মাঝি, মো. হেলাল, জসীমউদ্দিন (কালু), সাজ্জাদ চৌধুরী, কায়ুম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন রিকশা চালক সমিতির সদস্যবৃন্দ, ফেরিঘাট টিকাদার সমিতির সদস্য, সিইউএফএল ফেরিঘাট নৌকা চালক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও উপস্থিত ছিলেন তরুণ নেতাকর্মীরা এবং সাবেক এমপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরীর একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকিব। তিনি বলেন, আনোয়ারা-কর্ণফুলী আসন-১৩ থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রক্ষমতায় আনতে এবং আনোয়ারা-কর্ণফুলীর মাটি ও মানুষের সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd