• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

হাতিয়ায় ছাত্র অভিভাবককে মামলার হুমকির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

হাতিয়ায় ছাত্র অভিভাবককে মামলার হুমকির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

হাতিয়া প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় এক ছাত্র অভিভাবককে অশ্রাব্য অশ্লীল গালমন্দ ও মামলার হুমকির অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন অর রশিদের বিরুদ্ধে।

এ বিষয়ে হাতিয়া থানায় একটি জিডি করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে এ বিষয়ে প্রতিকার চেয়ে অভিভাবক বাকের হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবার লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযুক্ত মামুন অর রশিদ উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার অনিয়মের বিরুদ্ধে শিক্ষা অফিসে একাধিক অভিযোগ রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

অভিযোগে জানা যায়, পঞ্চম শ্রেনির ছাত্র তাওরাতের বাবা বাকের হোসেন তার ছেলের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত পড়ালেখার বিষয়ে খোঁজ নিতে স্কুলে যান। এ সময় জানতে পারেন যে প্রধান শিক্ষক মামুন অর রশিদ ছুটিতে আছেন। তখন তিনি প্রধান শিক্ষককে মোবাইলে ফোন দিয়ে ছেলের পড়ালেখার বিষয়ে জানতে চান। পরে স্কুলের সহকারি শিক্ষকদের সাথে আলাপ করে চলে আসার পর প্রধান শিক্ষক ফিরতি ফোন দিয়ে অশ্রাব্য ও অশ্লীল গালমন্দ করে। এক পর্যায়ে তিনি স্কুলে গিয়ে তার বিষয়ে জানতে চাওয়ার অধিকার তাকে কে দিয়েছে বলে ওই অভিভাবককে অপমান অপদস্ত করে মামলা হামলার হুমকি দেয়।

অভিভাবক বাকের হোসেন বলেন, আমি শুধু ছেলের পড়াশোনা খোঁজখবর নিতে গিয়েছিলাম। কিন্তু প্রধান শিক্ষক ক্ষুদ্ধ হয়ে আমাকে অপ্রত্যাশিত ভাবে অপমান অপদস্ত করেন এবং নানান ভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, যাহাতে আমি বিব্রত।

এ ঘটনায় অন্যান্য অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানান, স্কুলে সন্তানদের খোঁজ খবর নেওয়া অভিভাবকদের অধিকার। অথচ দায়িত্বে থাকা একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এ ধরণের আচরণ শুধু অভিভাবকদের জন্য নয়, শিক্ষার্থীদের জন্যও নেতিবাচক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। সে ক্ষমতার অপব্যবহার করে নানান ধরণের অনিয়মের সাথে জড়িত আছে। কোন শিক্ষক বা অভিভাবক তার মতের বাহিরে গেলে মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়। এলাকার অনেকে তার ভয়ে মুখ খুলতে পারে না।

এলাকার স্থানীয় গোলাম ছাওয়ার এবং সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, বাকের হোসেন সহ আমরা স্কুলের পাশে বাজারে চায়ের দোকানে বসা ছিলাম। ঐ সময় প্রধান শিক্ষক বাকেরকে ফোন দিয়ে উচ্চবাচ্য করতে থাকে। বাকের কেন স্কুলে গেল; কেন তার বিষয়ে জানতে চাইলো; এজন্য গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে প্রধান শিক্ষক মামুন বাকেরকে ১৪ শিকের ভিতর ঢুকাইয়া দিবে বলে হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে মামুন অর রশিদের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বাকের আমার বিরুদ্ধে কি অভিযোগ দিবে। আমাকে এবং শিক্ষকদের সাথে খারাপ ব্যবহারের জন্য আমি তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিব।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল জব্বার বলেন, অভিভাবকের অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টির ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিল্লুর রহমান রাসেল
হাতিয়া প্রতিনিধি
০৮.০৯.২০২৫
০১৭১৩০৪৮৩৭২


More News Of This Category
bdit.com.bd