• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

হাতিয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল।

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

হাতিয়ায় ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল।

 

মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

 

দীর্ঘ প্রতিক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের হাতিয়া উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটি ঘোষণা করায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে এ আনন্দ মিছিল করেছে হাতিয়া উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদল।

এর আগে গতকাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক চিঠিতে এ আহবায়ক কমিটি দুটোর অনুমোদন দেয়া হয়েছে। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত হাতিয়া উপজেলা ও পৌরসভা আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন অনুমোদিত হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, সদস্য সচিব আব্দুল হালিম, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ মাহমুদ সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

আনন্দ মিছিলটি হাতিয়া উপজেলার জিরো পয়েন্টের উত্তর প্রান্তের হোটেল রেড সী’র প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে হাতিয়া ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ প্রদক্ষিণ করে দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। দ্বীপ সরকারি কলেজ গেইটে এক সমাবেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক রিয়াজ মাহমুদ।

আহবায়ক রিয়াজ মাহমুদ বলেন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যেন যথাযথ ভাবে পালন করতে পারি। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে দলের স্বার্থে সম্মানের সাথে সমাধান করতে পারি সেক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কামনা করছি।

এদিকে মঙ্গলবার রাতে খবর প্রকাশের পর পরই উপজেলা বিভিন্ন প্রান্তে ছাত্রদলের ইউনিট গুলোতে আনন্দ মিছিল বের করা হয়। এসময় দলীয় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


More News Of This Category
bdit.com.bd