• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাতিয়ায় আসামী না হয়েও কারাগারে শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

হাতিয়ায় আসামী না হয়েও কারাগারে শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

 

 

মোঃ শাহেদ উদ্দিন হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি মামলায় মিথ্যা আসামী হওয়ার অভিযোগে কারাগারে যেতে হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে। মিথ্যা বানোয়াট মামলায় শিক্ষককে আটক করায় মানববন্ধন করেছেন তার সহপাঠী হাতিয়ার প্রাথমিক শিক্ষক পরিবার। সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার প্রধান সড়কে হাতিয়া থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাতিয়া প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, হাতিয়া উপজেলার নলচিরা ছিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিনকে মিথ্যা হয়রানি মূলক মামলার অভিযোগে আটক করা হয়েছে। প্রকৃত পক্ষে শিক্ষক জসিম উদ্দিন মামলায় অভিযুক্ত সেই জসিম উদ্দিন নয়। শিক্ষক জসিম উদ্দিন ১৯৯১ সালে এসএসসি পাশ করে শিক্ষকতা পেশায় যোগ দেন। কিন্তু ১৯৯১ সালে কক্সবাজার জেলার চকরিয়া থানায় জসিম উদ্দিন দেলু, প্রকাশ দেলু নামীয় এক ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে। মামলার আসামি করা ব্যক্তির নাম ঠিকানা ও পিতার নাম কাকতালীয় ভাবে শিক্ষক জসিমের নামে মিলে যাওয়ায় তাকে আটক করা হয়েছে। যা কোন অবস্থায় কাম্য নয়। যথাযথ তথ্য উদঘাটন করে প্রকৃত আসামীকে সনাক্ত করার দাবি করেন বক্তারা। হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান বলেন, একজন শিক্ষকের প্রতি এমন অন্যায় আচরণ শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরং শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষক জসিমের পরিবারের স্বজন নাসির উদ্দিন ঝন্টু বলেন, বিগত ৩০ বছর যাবত তিনি হাতিয়াতেই বসবাস করছেন এবং কখনও পলাতক ছিলেন না। সব সময় তিনি ইস্কুলে চাকরি করে আসছেন। কিন্তু কি ভাবে তাকে এ মামলায় দীর্ঘ দিন পলাতক দেখিয়ে আটক করা হল তা বোধগম্য নয়। এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা বলেন, মানববন্ধন যে কেউ করতেই পারে। কিন্তু আমরা যে ওয়ারেন্ট এ আসামির নাম ঠিকানা পেয়েছি তা যাচাই বাছাই করে উনাকে সনাক্ত করেছি। উনিই গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি।


More News Of This Category
bdit.com.bd