• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা

সীমান্তে চোরাচালান প্রতিরোধে জীবন উৎসর্গকারী সিপাহী মোঃ মাসুম বিল্লাহ’র প্রতি গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি

Reporter Name / ১২১ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

১০ আগস্ট ২০২৫
জনতার কণ্ঠস্বর ডেস্ক:

সীমান্তে চোরাচালান প্রতিরোধে জীবন উৎসর্গকারী সিপাহী মোঃ মাসুম বিল্লাহ’র প্রতি গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি

সিলেট থেকে:
সীমান্তে চোরাচালান প্রতিরোধের মহতী দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সোনারহাট বিওপির সদস্য সিপাহী মোঃ মাসুম বিল্লাহ এক অনবদ্য সাহসিকতার পরিচয় দিয়ে জীবন উৎসর্গ করেছেন।

ঘটনাটি ঘটে ৯ আগস্ট ২০২৫ তারিখ বিকেল প্রায় ১৭:১০ ঘটিকায়, যখন বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানে ছিলেন। তখন ভারতীয় সীমান্তবর্তী একটি নৌকা, যেটি সুপারি বহন করছিল, বিজিবি সদস্যদের বহনকারী নৌকাকে চ্যালেঞ্জ করে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ওই নৌকাটি বিজিবির নৌকাকে ধাক্কা দিয়ে ইছামতি নদীতে দুজন সদস্য পড়ে যান। এক সদস্য তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মোঃ মাসুম বিল্লাহ নিখোঁজ হন।

মৃত্যুর শূন্যতায় শোকাহত বিজিবি পরিবার, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল, বাংলাদেশ পুলিশ এবং জনসাধারণের সমন্বিত প্রচেষ্টায় ১০ আগস্ট বিকেল ১৬:৩০ ঘটিকায় নিখোঁজ সিপাহী মাসুম বিল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয়।

সীমান্তের প্রতিকূল পরিবেশে সীমাহীন দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রতীক এই বীর সদস্যের আত্মত্যাগ বর্ডার গার্ড বাংলাদেশ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। তার অসামান্য আত্মনিবেদন বর্ডার গার্ডের জন্য এক অনুপ্রেরণা এবং তার মৃত্যু বিজিবি পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

বর্ডার গার্ড বাংলাদেশ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেছে, সিপাহী মোঃ মাসুম বিল্লাহ’র আত্মত্যাগ চিরকাল বর্ডার গার্ড পরিবারের গর্বের প্রতীক হয়ে থাকবে এবং তাঁর সুমহান ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে।

 


More News Of This Category
bdit.com.bd