• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায় মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ, জাপান সফরের সাফল্য ও দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা

সিলেটের সড়কে “মা” টোকেন বাণিজ্য : চাঁদাবাজ চক্রের জিম্মায় সিএনজি শ্রমিকরা, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ জনতা

Reporter Name / ৪৩৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

 

সিলেটের সড়কে “মা” টোকেন বাণিজ্য : চাঁদাবাজ চক্রের জিম্মায় সিএনজি শ্রমিকরা, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ জনতা

সিলেট প্রতিনিধি
উত্তর-পূর্ব সিলেটের সড়কপথে চাঁদাবাজি যেন নতুন রূপ ধারণ করেছে। পবিত্র “মা” শব্দকে ব্যবহার করে চলছে নতুন এক টোকেন বাণিজ্য। সিলেট-তামাবিল, কানাইঘাট-দরবস্ত, গোয়াইনঘাট-জৈন্তাপুর সড়কে ও বিয়ানীবাজার জকিগন্জ সড়কে প্রতিদিন শতশত সিএনজি অটোরিকশা চলছে এই টোকেনের ছত্রছায়ায়। কথিত এই টোকেন এখন অটোরিকশা চালক ও মালিকদের জন্য একপ্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

বিগত কয়েক দিন ধরে শামীম আহমদ ও আরিফ (জৈন্তাপুরের দরবস্ত) এবং হেলাল ও জালাল আহমদ বইয়া (চতুল, কানাইঘাট) নামের এক চক্র সড়কে চলাচলরত সিএনজি থেকে ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আদায় করছে প্রতিটি টোকেন বাবদ। টোকেন ছাড়া গাড়ি চলাচল করা কঠিন হয়ে পড়ছে, কারণ এই টোকেন থাকলেই নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাগজপত্র তল্লাশির ঝামেলা ছাড়াই গাড়ি ছেড়ে দিচ্ছে।

সাধারণ সিএনজি শ্রমিকদের অভিযোগ, টোকেন না থাকলে নানা অজুহাতে হয়রানি, এমনকি গাড়ি আটকের হুমকিও আসে। আর এই সুযোগ নিয়েই চক্রটি পকেট ভারী করছে।

যেখানে একসময় দেশের প্রশাসনকে জনতার ভরসার প্রতীক হিসেবে দেখা হতো, সেখানে আজ প্রশাসনের নীরবতা জনমনে ক্ষোভের আগুন ছড়িয়ে দিচ্ছে। এক সময়ের আইনের শাসন প্রতিষ্ঠার দৃষ্টান্ত আজ শুধু ইতিহাসের পাতায়। বর্তমানে সংস্কার-পর্বে থাকা দেশে এই ধরনের পরিস্থিতিতে সাধারণ শ্রমিকরা কোথায় যাবে? কার কাছে চাইবে নিরাপত্তা?

অটোরিকশা শ্রমিকরা বলছেন,
আমরা কষ্টের টাকা দিয়ে গাড়ি চালাই। এখন ‘মা’ নামে টোকেন কিনতে টাকা যোগাড় করতে হয়। পবিত্র নামকে যারা এইভাবে অপমান করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে?

এ বিষয়ে স্থানীয় মানুষের বক্তব্য
পুলিশ-প্রশাসন দেখেও না দেখার ভান করছে। চক্রটি প্রকাশ্যে সড়কে চাঁদাবাজি করছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে এই অন্যায় বাণিজ্য আরও ছড়িয়ে পড়বে।
– পবিত্র “মা” নামটিও আজ চাঁদাবাজির হাতিয়ার!
– প্রশাসন কি আর কতদিন নীরব থাকবে?
– সাধারণ শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দিতে কি পদক্ষেপ নেওয়া হবে?
সাধারণ শ্রমিকের দাবি টোকেন বাণিজ্যের সঙ্গে জড়িত চক্রের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
– সড়কে অবৈধ টোকেন বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
– সিএনজি শ্রমিকদের হয়রানি বন্ধ করে ন্যায্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


More News Of This Category
bdit.com.bd