• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

সিএমপি কোতোয়ালি থানা পুলিশের সফল অভিযানে ৫৮,০০০ টাকা উদ্ধার ও এক ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

১০ আগস্ট ২০২৫, ঢাকা
জনতার কণ্ঠস্বর ডেস্ক

সিএমপি কোতোয়ালি থানা পুলিশের সফল অভিযানে ৫৮,০০০ টাকা উদ্ধার ও এক ছিনতাইকারী গ্রেফতার

কর্ণফুলী, চট্টগ্রাম: সিএমপি কোতোয়ালি থানা পুলিশের চৌকস ও সজাগ অভিযানের ফলে সম্প্রতি একটি ছিনতাই চক্রের মূলহোতা গ্রেফতারসহ নগদ ৫৮,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ভিকটিম এসএম শাহরিয়ার হাসান, যিনি আবুল খায়ের গ্রুপে মার্চেন্ডাইজার অফিসার হিসেবে কর্মরত, গত ৬ আগস্ট ২০২৫ তারিখে বেতনসহ নগদ অর্থ নিয়ে পাহাড়তলীর অফিস থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। বেতন হিসেবে প্রদত্ত আটান্ন হাজার টাকা প্যান্টের বাম পকেটে রাখা ছিলো। তিনি কর্ণফুলীর দৌলতপুর এলাকায় অবস্থিত নিজের বাড়িতে ফিরছিলেন। শাহ আমানত সেতু এলাকায় নিউমার্কেট মোড় থেকে টেম্পো যাত্রী হওয়ার সময় দুই-তিন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তার পকেট থেকে টাকার খামটা ছিনিয়ে নেয়।

ঘটনাটি দৈনিক পূর্বকোণ পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি চট্টগ্রাম সিটি পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে। দ্রুত তিনি কোতোয়ালি থানার ওসি-কে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর প্রেক্ষিতে কোতোয়ালি থানার একটি বিশেষ টিম ১০ আগস্ট ২০২৫ তারিখে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তদন্তে দ্রুত অগ্রসর হয়। টিমটি থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে ছিনতাইকৃত নগদ টাকা উদ্ধার করে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সাথে অপর সহযোগী ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এটি কোতোয়ালি থানার পেশাদারিত্ব এবং সিটি পুলিশের দায়িত্ববোধের নিদর্শন, যা সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd