• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

সাবেক এমপি মনির ও স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, অস্ত্র ও বহু মামলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি ইমদাদুল রিপন / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

সাবেক এমপি মনির ও স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, অস্ত্র ও বহু মামলার অভিযোগ
যশোর প্রতিনিধি:
যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের শুনানি শেষে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এ আদেশ প্রদান করেন।
দুদক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক হন। এর একটি বড় অংশ স্ত্রী ফারদীনা রহমানের নামেও স্থানান্তর ও গচ্ছিত করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
সূত্রগুলো আরও জানায়, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে। এই সময়ে তার বিরুদ্ধে গুম, খুন, ভয়ভীতি প্রদর্শন, দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট এবং অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (আমলনামা) রয়েছে বলে দাবি করা হয়।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, আয়-ব্যয়ের চরম অসঙ্গতি, সরকারি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তদন্ত চলাকালে তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
আদালত দুদকের উপস্থাপিত অভিযোগ, নথিপত্র ও যুক্তি বিবেচনা করে উভয়ের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে আদালত সূত্র জানিয়েছে।


More News Of This Category
bdit.com.bd