• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি:

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি:

দীর্ঘ ১৮ বছরের অনিয়ম এখন বিস্ফোরণের মুখে — মন্ত্রণালয়ের বিশেষ টিমের জরুরি হস্তক্ষেপ

হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান–এর বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা কোটি কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় এবং সরকারি অর্থ লুটপাটের ভয়াবহ অভিযোগ এখন আনুষ্ঠানিক তদন্তের আওতায় এসেছে।

আগামীকাল ১৯ নভেম্বর, বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম সাতক্ষীরা পৌঁছাবে। এই টিমে থাকছেন—

মোঃ আবদুল মালেক, অতিরিক্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়

মোছাঃ মনোয়ারা খাতুন, পরিচালক (পরিদর্শন), সমাজসেবা অধিদপ্তর

অভিজিৎ কুমার ধর, উপপরিচালক (অডিট ও ইন্সপেকশন), সমাজসেবা অধিদপ্তর

এই তিন কর্মকর্তা সরাসরি সাতক্ষীরা জেলা প্রশাসন ও স্থানীয় দপ্তরের সহায়তায় অভিযোগের প্রতিটি ধাপ তদন্ত করে দেখবেন।

অভিযোগের কেন্দ্রবিন্দু: অস্তিত্বহীন এতিমখানার নামে কোটি টাকার লুটপাট

তদন্ত সূত্রে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য—
২০০৮ সাল থেকে সম্পূর্ণ বন্ধ থাকা একটি এতিমখানার নামে দীর্ঘ ১১ বছর ধরে নিয়মিত সরকারি টাকা তুলেছেন রোকনুজ্জামান।

ভুয়া বিল–ভাউচার, ভুয়া রেজুলেশন, এবং সহযোগী চক্রের সহায়তায়

২০১১ থেকে ২০১৯ পর্যন্ত

লক্ষ লক্ষ টাকার সরকারি ক্যাপিটেশন গ্রান্ট

সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

এই অর্থ উত্তোলনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন—

কবির হোসেন, সহকারী মৌলভী

তার পরিচিত একটি চক্র

রেজিস্টার থেকে ২০১৭ সালের আগের সব তথ্য ইচ্ছাকৃতভাবে গায়েব করা হয়েছে—যা নিজেই বড় ধরনের অপরাধ।

গরু পাচার–ধরপাকড়ের নামে ঘুষবাণিজ্য — টাকার একাংশ যেতেন রাজনৈতিক মহলে

প্রতিদিন ভারতীয় গরু সীমান্ত পার হয়ে এলে

বিভিন্ন দপ্তরের নামে

লাখ টাকার ঘুষ সংগ্রহ করা হতো।

অভিযোগ রয়েছে—
সেই টাকার একটি অংশ যেত তৎকালীন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের এপিএস তৌহিদুজ্জামানের কাছে, যিনি আবার রোকনুজ্জামানের নিজস্ব মামা।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে তার বিরুদ্ধে এত বছরের কোনো অভিযোগই আলোর মুখ দেখেনি।

১৮ বছরে কোটি টাকার সম্পদ — সাততলা ভবন, একাধিক জমি, স্থায়ী আমানত!

সরকারি ৬ষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা হয়েও রোকনুজ্জামান এখন সাতক্ষীরার বড়মাপের সম্পদশালী ব্যক্তি—এমনটাই জানিয়েছে অভিযোগকারীরা।

অভিযোগ অনুযায়ী তার সম্পত্তির তালিকা:

সার্কিট হাউজ মোড়ের কাছে ৮ কাঠা জমিতে সাততলা ভবন

একই এলাকায় নতুন করে ১ কোটি টাকায় ৫ শতক জমি ক্রয়

২০১৭, ২০২০ ও ২০২২ সালে বহু রেজিস্ট্রি দলিলের মাধ্যমে জমি কেনা

ঢাকা আহছানিয়া মিশন অফিসে স্ত্রী ও আত্মীয়দের নামে স্থায়ী আমানত

বিভিন্ন ব্যাংকে স্বনামে ও বেনামে কোটি টাকার নগদ সঞ্চয়

দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল অর্থ আয়কর বিভাগে গোপন রাখতে তার দুই ভাই এবং অন্যান্য আত্মীয়ের নাম ব্যবহার করা হয়েছে।

স্থানীয় দপ্তরে ক্ষমতার দাপট — কর্মকর্তাদের ভয়ভীতি দেখানো, বদলিতে হস্তক্ষেপ

অভিযোগ রয়েছে—

তিনি দীর্ঘদিন ধরে জেলা উপপরিচালকদের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রেখেছেন,

সম্প্রতি নিজের অনুগত ব্যাচমেটকে সাতক্ষীরা উপ-পরিচালক হিসেবে এনে
তার আগের সকল অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন।

যেখানে সরকারি বিধি অনুযায়ী একজন কর্মকর্তার নিজ জেলায় ৩ বছরের বেশি চাকরি করা নিষিদ্ধ, সেখানে তিনি ১৮ বছর ধরে একই জেলায় ক্ষমতা বিস্তার করে আছেন।

জনমনে প্রশ্ন: এই দুর্নীতির পাহাড় দেখে সাতক্ষীরাবাসী স্তব্ধ — এখন কি মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে?

সাতক্ষীরাবাসীর দাবী—
“একজন সরকারি কর্মকর্তা কীভাবে বিশাল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক হলেন? এত অভিযোগের পরও তিনি বহাল তবিয়তে চাকরি করলেন কীভাবে?”

এখন মন্ত্রণালয়ের বিশেষ টিমের ভূমিকা ও সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কর্মকর্তা সায়েদুর রহমান মৃধা বলেন,

> “আমরা তদন্ত টিমকে সর্বোচ্চ সহায়তা করবো। যেহেতু অভিযোগ অত্যন্ত গুরুতর, প্রতিটি বিষয় খতিয়ে দেখা হবে।”

কর্তৃপক্ষের উদ্দেশে সরাসরি আহ্বান

এই তদন্তে নিম্নোক্ত কর্তৃপক্ষকে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হচ্ছে—

সামাজিক কল্যাণ মন্ত্রী

সামাজিক কল্যাণ মন্ত্রণালয়ের সচিব

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (DG)

সাতক্ষীরা জেলা প্রশাসক (DC)

সাতক্ষীরা পুলিশ সুপার (SP)

দুদক (ACC) মহাপরিচালক

তাদের সক্রিয় পদক্ষেপ ছাড়া এত বছরের দুর্নীতি, ক্ষমতার দৌরাত্ম্য ও সরকারি অর্থ আত্মসাতের সম্পূর্ণ সত্য উদঘাটন সম্ভব নয়।

এখন শুধু তদন্ত শুরু নয়—
এই তদন্ত থেকে একটি উদাহরণ তৈরি করা জরুরি, যাতে সরকারি চাকরিতে থেকে কেউ মনে না করে যে রাজনৈতিক আশ্রয় ব্যবহার করে বছরের পর বছর অপরাধ করে পার পাওয়া সম্ভব।


More News Of This Category
bdit.com.bd