• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

সাংবাদিক তুহিনকে হত্যা এবং আনোয়ার কে মারাত্বক আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জয়পুরহাট প্রেসক্লাব

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

সাংবাদিক তুহিনকে হত্যা এবং আনোয়ার কে মারাত্বক আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জয়পুরহাট প্রেসক্লাব
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ৯ আগস্ট,

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে মারাত্বকভাবে আহত করার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলার সাংবাদিকরা।
শনিবার বেলা সাড়ে ১২টায় শহরের জিরো পয়েন্টে জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সহ সভাপতি মাশরেকুল আলম রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম কাদির, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, সাহাবুদ্দিন, আব্দুল আলিম ও মোয়াজ্জেম হোসেনসহ সাংবাদিক নেতৃবৃন্দরা ।

বক্তারা বলেন, শতশত মানুষের সামনে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা ও একজনকে গুরুতর আহত করা হলো। দ্রত বিচার আইনে এর সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া না হলে সাংবাদিকরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।


More News Of This Category
bdit.com.bd