শার্শায় নুরুজ্জামান লিটনের জনসংযোগ ও সামাজিক উদ্যোগ
অনলাইন ডেস্ক রিপোর্ট : যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন মঙ্গলবার নিজামপুর ও ডিহি ইউনিয়নে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। ধানের শীষের প্রতি সমর্থন বৃদ্ধি ও এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি তিনি অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিবারের প্রতি মনোবল ও সহানুভূতি প্রকাশ করেন।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সাগর, সহ-সভাপতি আব্দুল মুজিদ ও রুহুল আমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ সম্পাদক মিয়াদ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুয়ৎফর রহমান, কৃষি সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান এবং সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান।
উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ ও কামরুজ্জামান টিপু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মীর আলম ও আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর। এছাড়া বেনাপোল, বাহাদুরপুর ও পুটখালি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণে এই জনসংযোগ কর্মসূচি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়রা মনে করছেন, নুরুজ্জামান লিটনের সরাসরি মানুষের সঙ্গে সংযোগ এবং মানবিক সহানুভূতি তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করবে।