• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

রাত দখল- নারী ট্রান্স ক্যুয়ার, ঐক্যমঞ্চ আয়োজিত , ট্রান্স ক্যুয়াররা একটি প্রতিবাদী মিছিল ও সভা করলেন

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

 

রাত দখল- নারী ট্রান্স ক্যুয়ার, ঐক্যমঞ্চ আয়োজিত , ট্রান্স ক্যুয়াররা একটি প্রতিবাদী মিছিল ও সভা করলেন

আজ ২২ শে জুন রবিবার, ঠিক বিকেল চারটায়, ধর্মতলা ডরিনা ক্রসিং থেকে রবীন্দ্র সদনের রানুছায়া মঞ্চ পর্যন্ত এক প্রতিবাদী মিছিল করলেন, রাত দখল ট্রান্স ক্যুয়ার ঐক্যমঞ্চ। এবং মিছিল শেষে সন্ধ্যা ছটায় সেখানে একটি প্রতিবাদী সভা করেন।

তাহারা বলেন আজকের দিনটি আমাদের প্রাইড মান্থ ২০২৫, তাই আমরা প্রাইড মার্চ ও প্রাইড সভার মধ্য দিয়ে আমাদের অধিকারের দাবী তুলে ধরছি, রামধনু পতাকার মধ্য দিয়ে আকাশে বাতাসে আমাদের প্রতিবাদ ছড়িয়ে দিতে চাই।

এটা আমাদের গৌরবের মাস, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি লড়াই আমাদের গণতন্ত্র অধিকারের। অন্যান্যদের মতো আমরাও ভারতের নাগরিক, আমাদেরও সমস্ত কিছু অধিকার আছে, আমাদের উপর যে সকল অবিচার হচ্ছে, আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে সেগুলি অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছি। সমস্ত কিছু আমাদের জন্মগত অধিকার,
আজকের এই প্রতিবাদী মিছিল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারাও আমাদের সাথে যোগ দিন, এবং সমস্ত ট্রান্স ক্যুয়ারদের একত্রিত হওয়ার আহ্বান জানান।

তাহারা বলেন বহু ট্রান্স ক্যুয়ার মানুষ রয়েছে , যাহারা সম্মুখে আসতে পারেননি, বিভিন্ন বাধা তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে, তাই আমরা চাই তাহারাও বাইরে বেরিয়ে আসুক, প্রতিবাদে সামিল হোক , প্রতিবাদের ঝড় তুলুক এবং নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নিক প্রতিবাদীর মধ্য দিয়ে।

অন্যান্য মানুষেরা যেমন জন্মগত অধিকার নিয়ে বাস করে, তারা যেমন জন্মগত অধিকার গুলি ও সুযোগ গুলি পেয়ে থাকে, আমরাও সেইভাবে জন্মতগত অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই, আমরাও তো ভারতবর্ষের জন্মগ্রহণ করেছি, কেন আমরা অধিকার গুলি থেকে বঞ্চিত থাকবো, আমরা ট্রান্স ক্যুয়ার বলে কি কোন দাবী থাকতে পারেনা, আমাদের পাওয়ার অধিকার নাই , না অধিকার লড়াইয়ের জন্য আমাদেরকে এইভাবে বারবার পথে নামতে হবে, কেন আমরা অন্যান্য দের মতো অধিকার পাবো না, আমরাও চাই স্বাধীনভাবে বেঁচে থাকতে। তাই আজকের দিনে আমরা রামধনু পতাকা নিয়ে প্রতিবাদে নামলাম। রামধনুর মধ্য দিয়েই আমরা আমাদের সত্তাকে ফিরে পাবো। আর যতদিন না আমাদের অধিকার ফিরিয়ে দেবে, আমরা কোন কিছুতে পিছপা হব না, বহু ট্রান্স ক্যুয়ার এই মিছিলে পা মেলান,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


More News Of This Category
bdit.com.bd