• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ০২ জন গ্রেফতার

Reporter Name / ১৭৭ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

রাজশাহীতে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি।

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী :
গত ০৭/০৮/২০২৫খ্রি. রাত্রী ০১.৩০ ঘটিকার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশ কোল্ড স্টোরেজ প্রা: লি: নামক হিমাগারে ঢুকে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের অস্ত্রের মুখে বেঁধে হিমাগারের পাওয়ার হাউসের মূল্যবান যন্ত্রপাতি ডাকাতেরা নিয়ে যায়। এসময় ডাকতেরা প্রতিষ্ঠানের বিভিন্ন অফিস কক্ষ ও আলমারি ভাংচুর করে নগদ ০৩ লক্ষ ৩৩ হাজার টাকাসহ সর্বমোট ৬৩ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। এই সংক্রান্তে মোহনপুর থানার মামলা নং-০২, তারিখ-০৭/০৮/২০২৫খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

অজ্ঞাতনামা ৩০/৩৫ জন ডাকাত দল রামদা, শাবল, হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রাজশাহীর মোহনপুর থানাধীন বামশিমইল ইউনিয়নের অন্তর্গত গাঙ্গোপাড়া গ্রামস্থ দেশ “কোল্ড স্টোরেজ (প্রা.) লি:” নামক প্রতিষ্ঠানের প্রধান গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। প্রধান গেটে থাকা ০২ জন নিরাপত্তা প্রহরীর হাত-পা ও চোখ বেঁধে তাদেরকে গার্ড রুমের পার্শ্বে মোটরসাইকেল গ্যারেজে ফেলে রেখে ট্রাক নিয়ে কোল্ড স্টোরেজের ভিতরে প্রবেশ করে। ডাকাত দল প্রতিষ্ঠানের লেবার কোয়ার্টারে গিয়ে ঘুমিয়ে থাকা ১৮জন লেবারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের হাত-পা ও চোখ বেঁধে দরজা আটকে লেবার সর্দারের রুমের তালা কেটে নগদ অর্থ হাতিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা অফিস রুমের তালা ভেঙ্গে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে নগদ টাকা নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার কর্মকর্তাগণ মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত আসামিদের সনাক্ত করতঃ সিআইডি রাজশাহী মেট্রো ও জেলার একটি বিশেষ টিম ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কোনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামি (১) মোঃ সাজেদুল শেখ (৩৫), পিতা- মৃত মফজেল শেখ, সাং-পিপুলবাড়িয়া, থানা-সিরাজগঞ্জ সদর এবং (২) মোঃ রুবেল (১৯), পিতা-মৃত মোজাম্মেল হক, সাং-বিনোটিয়া, থানা-শাহজাদপুর, উভয়ের জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ডাকাতদ্বয়ের নিকট হতে এবং তাদের দেওয়া তথ্য মতে নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়।


More News Of This Category
bdit.com.bd