• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাজ্য / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

“যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন (কমিটি রিফর্ম) এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ই ফেব্রুয়ারি ২০২৬,রবিবার ভার্চুয়ালি দুপুর ২টায় (যুক্তরাজ্য সময়) জুম (Zoom) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। খবর আইবিএননিউজ।সভায় সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা,সদস্যসংখ্যা বৃদ্ধি এবং একটি সময়োপযোগী ও গঠনমূলক সংবিধান প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগঠনের সভাপতি ড.জয়নুল আবেদীন রোজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড.আজিজুল আম্বিয়ার প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত
সভায় সুচিন্তিত মতামত ও গুরুত্বপূর্ণ আলোচনায়
অংশগ্রহণ করেন ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, লেখক সৈয়দ তওহীদ ফিতরাত, চ্যানেল এস-এর সাংবাদিক কামরুল আই রাসেল, আমিনুল হক জিলু, হেলেন ইসলাম, এ রহমান অলি, নজরুল ইসলাম,নুরুননবী আলী, মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ, উর্মি রহমান, মাসুম বিল্লাহ, শাকিল আহমেদ সোহাগ, ও শিপন মিয়া সহ অন্যান্য সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনার পর সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে চীফ কো-অর্ডিনেটর ও লেখক সৈয়দ তওহীদ ফিতরাতকে কো-অর্ডিনেটর করে ১৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়।
সমন্বয় কমিটির সদস্যবৃন্দরা হচ্ছেন ড.জয়নুল আবেদীন রোজ (সভাপতি),ড.আজিজুল আম্বিয়া (সাধারণ সম্পাদক)ইমদাদুন খান,আমিনুল হক জিলু
খায়রুল আলম লিংকন, হেলেন ইসলাম, নজরুল ইসলাম,আসমা মতিন ,নুরুননবী আলী,
মিসবাহুল হক মাসুম, রোমান আহমদ,মাসুম বিল্লাহ,
শাকিল আহমেদ সোহাগ, সৈয়দ কাহের ও শিপন মিয়া।
এই কমিটি আগামী দু’ মাসের মধ্যে সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ,একটি গঠনমূলক ও যুগোপযোগী সংবিধান প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি রিফর্মের প্রস্তাব প্রস্তুুত করার দায়িত্ব পালন করার সীদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সক্রিয় সাংবাদিক সংগঠনে পরিণত হবে।


More News Of This Category
bdit.com.bd