যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের মায়ের ইন্তেকাল
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ পরিবারের গভীর শোক প্রকাশ
যশোর প্রতিনিধি:
যশোর–৮৫/১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী, জননেতা নুরুজ্জামান লিটন-এর প্রিয় মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার ইন্তেকালে দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, বরং এলাকার সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
মরহুমা ছিলেন একজন ধর্মভীরু, সজ্জন ও পরোপকারী নারী। পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক পরিমণ্ডলে তাঁর অবদান ও মানবিক গুণাবলি এলাকাবাসীর কাছে ছিল প্রশংসনীয় ও অনুসরণীয়। একজন আদর্শ মা হিসেবে তিনি নুরুজ্জামান লিটনের জীবনে নৈতিক শক্তি, সাহস ও মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
মরহুমার মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ পরিবারের পক্ষ থেকে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হচ্ছে—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করেন—আমিন।
মরহুমার আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।