• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

যশোরে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দলে ফিরলেন তৃণমূলের প্রভাবশালী নেতারা

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ৮৯ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

 

যশোরে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলে ফিরলেন তৃণমূলের প্রভাবশালী নেতারা
যশোর প্রতিনিধি:
যশোর জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে সুখবর পেলেন বহিষ্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত ছয়জন প্রভাবশালী নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করেছে জেলা বিএনপি।

 


বিএনপি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকা এসব নেতা পুনরায় স্ব-পদে বহাল হয়ে দলীয় মূলধারায় ফেরার সুযোগ পেলেন।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন— শার্শা থানা বিএনপির সহ-সভাপতি মো. রুহুল কুদ্দুস, গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিবর রহমান বদ্দি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড সদস্য নাসির উদ্দীন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি এবং নিজামপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম।
নেতৃবৃন্দ পুনরায় দায়িত্বে ফেরায় সংশ্লিষ্ট এলাকাগুলোর নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকারের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতেই জেলা বিএনপি এই নমনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ সংক্রান্ত আদেশের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে পাঠানো হয়েছে।

 

 


More News Of This Category
bdit.com.bd