• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা রাজনীতিতে ‘নয়ন ফ্যাক্টর’: সমালোচনা, রাজপথের উপস্থিতি এবং উদীয়মান বাস্তবতা ৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন

যশোরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চিহ্নিত ‘হৃদয় গ্রুপ’-এর চার সদস্য গ্রেফতার

Reporter Name / ৩২০ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
তারিখ: ৩ আগস্ট ২০২৫, রবিবার


যশোরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চিহ্নিত ‘হৃদয় গ্রুপ’-এর চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ
যশোর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ‘হৃদয় গ্রুপ’ নামে পরিচিত এক চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল হক ভূঞা’র নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শনিবার (৩ আগস্ট ২০২৫) রাতভর কাজীপাড়া, কাঠালতলা, শংকরপুর ও ষষ্ঠীতলা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন এবং সঙ্গীয় অফিসার-ফোর্সের সহযোগিতায় কোতোয়ালি থানার ষষ্ঠীতলা এলাকায় পিটিআই স্কুলের সামনে এক নির্মাণাধীন ভবনের সামনে চাঁদা দাবি করতে থাকা অবস্থায় চার জনকে আটক করা হয়।

এই চার আসামি স্থানীয়ভাবে ‘হৃদয় গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ষষ্ঠীতলা ও আশপাশের এলাকায় দখলবাজি, সন্ত্রাস এবং চাঁদাবাজিতে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেনঃ
১. মোঃ হৃদয় ইসলাম (১৯), পিতা- মৃত হাফিজুল ইসলাম ওরফে মরা, ষষ্ঠীতলা (রেল স্টেশন), কোতোয়ালি, যশোর।
২. মনিরুল ইসলাম সাগর (২১), পিতা- জাহাঙ্গীর আলম, ষষ্ঠীতলা, কোতোয়ালি, যশোর।
৩. শেখ সিফাত হোসেন (২০), পিতা- শেখ টুটুল, ষষ্ঠীতলা, কোতোয়ালি, যশোর।
৪. মোঃ ইরফান হোসেন ওরফে রাজ (১৪), পিতা- জয়নাল, ষষ্ঠীতলা (এন এন বেগমের বাড়ির ভাড়াটিয়া), কোতোয়ালি, যশোর।

এ ঘটনায় পৃথক একটি মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃতদের ৩ আগস্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানে ব্যবহৃত মোবাইল ফোন, হুমকির চিঠিপত্র এবং চাঁদা আদায়ের নথিপত্র জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এই চক্রটির বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে, এবং তদন্তের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। জেলা গোয়েন্দা পুলিশের এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স মনোভাব আবারও প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.prothombangladesh.com


More News Of This Category
bdit.com.bd