• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

মোহনপুরে ব্র‍্যাকের শিখা প্রকল্পের জিবিভি প্রিভেনশন কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 

মোহনপুরে ব্র‍্যাকের শিখা প্রকল্পের জিবিভি প্রিভেনশন কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী

ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) উপজেলা পর্যায়ের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার নতুন সেমিনার কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম হাসান মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সাবির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ‘শিখা’ প্রকল্পের জেলা টেকনিক্যাল ম্যানেজার মিতা সরকার।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার, শিখা প্রকল্পের নির্ধারিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, “নারী ও শিশুদের প্রতি যৌন হয়রানি, শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বুলিং এবং বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায় থেকেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবিষয়ে বড় ভুমিকা পালক করবে শিখা প্রকল্প। তাই আমরা তাদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করবো।

‘শিখা’ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদী একটি উদ্যোগ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত বাস্তবায়িত হবে। রাজশাহীসহ দেশের ছয়টি জেলা ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশালে এই প্রকল্পের কার্যক্রম চলমান।

প্রকল্পের মূল লক্ষ্য হল শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা ও অনলাইন প্ল্যাটফর্মে নারীদের প্রতি যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা। এ উপলক্ষে পুঠিয়া উপজেলায় ৯ স্কুলসহ রাজশাহীতে ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সচেতনতা এবং সহায়তা কর্মসূচি চালানো হবে।

সভায় শিক্ষকমণ্ডলী, সাংবাদিক এবং ব্র্যাক প্রতিনিধিরা যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে করণীয় বিষয়ে গবেষণালব্ধ তথ্যের আলোকে আলোচনা করেন এবং একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করেন।

‘শিখা’ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও স্থানীয় সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, সভা চলাকালীন গতকালের মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় জাতীয় শোক পালনে এক মিনিট নিরবতা পালন করা হয়।


More News Of This Category
bdit.com.bd