• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

মোহনপুরে তারেক রহমানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও পথসভা

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 


মোহনপুরে তারেক রহমানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও পথসভা

মোহনপুর, রাজশাহী — বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ জনগণের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুড়িয়া বাজারে লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পাকুড়িয়া বাজারের চা-স্টল, দোকানপাট, পানচাষি ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ছাত্রদল রাজশাহী জেলার সাবেক সভাপতি এবং রাজশাহী-৩ (মোহনপুর-পুঠিয়া) আসনের এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হান।

পথসভায় রায়হান বলেন,

“৩১ দফা রূপরেখা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে এই রূপরেখা বাস্তবায়ন প্রয়োজন।”

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন—
মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, ঘাসিগ্রাম ইউপির সাবেক সদস্য জনাব আলী, ছাত্রদল নেতা গোলাম মোস্তফা মুন, প্রজন্ম ৭১-এর যুগ্ম আহ্বায়ক মাসুম রানা, বিএনপি নেতা নুরুল নবী, শহিদুল, জাহানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক মোল্লাহ ও সদস্য রাইজুল হাসান নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে তারেক রহমানের ৩১ দফা একটি কার্যকর দিকনির্দেশনা, যা জনগণের স্বার্থে বাস্তবায়ন করা সময়ের দাবি।

মোঃ আলাউদ্দিন মন্ডল
রাজশাহী প্রতিনিধি


More News Of This Category
bdit.com.bd