• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

মৃত্যু শীতল ষড়যন্ত্র যতই করো হুকুম জারি, তারেক রহমানের সংগ্রামে আজীবন লড়তে পারি রাজপথে ছাত্রদলের অঙ্গীকার: হুমকিতে নয়, সংগ্রামে ভয়হীন

Reporter Name / ৩৭৮ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

মৃত্যু শীতল ষড়যন্ত্র যতই করো হুকুম জারি, তারেক রহমানের সংগ্রামে আজীবন লড়তে পারি
রাজপথে ছাত্রদলের অঙ্গীকার: হুমকিতে নয়, সংগ্রামে ভয়হীন

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
শার্শা-বেনাপোল প্রতিনিধি:

“মৃত্যু শীতল ষড়যন্ত্র যতই করো হুকুম জারি, তারেক রহমানের সংগ্রামে আজীবন লড়তে পারি”—এই বজ্রকণ্ঠ উচ্চারণে রাজপথে দৃঢ় অবস্থান নিয়েছেন ভবারবের ০৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেন নিরব।

তিনি “দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ”কে দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে বলেন,
“আপনারা যতই হুমকি দেন, লাভ হবে না। আপনাদের হুমকিতে একটি ওয়ার্ড ছাত্রদলের কর্মীও ভয় পায় না।”

নিরব বলেন,
“হাসিনার আমলে ছাত্রলীগের অতর্কিত হামলা, পুলিশের গুলি, টিয়ার গ্যাস এবং হাসিনার রক্তচক্ষু অপেক্ষা করে! নিশ্চিত মৃত্যু জেনেও আন্দোলন সংগ্রামে একটু ও পিছুপা হইনি ছাত্রদল।”

তিনি সরাসরি অভিযোগ তোলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রীয় মদদে এখন গুপ্ত ষড়যন্ত্র, আইন-শৃঙ্খলা বাহিনীর নির্যাতন, এবং বিভ্রান্তিমূলক উপাদান ব্যবহার করে বিএনপি ও ছাত্রদলের আন্দোলন দমন করতে চাইছে।

তার ভাষায়—
“এনসিপি, জামাত-শিবিরের মতো সুবিধাবাদী গোষ্ঠীকে সামনে এনে আওয়ামী লীগ আজ বিএনপির বিরুদ্ধে কুৎসিত অপপ্রচার চালাচ্ছে। এদের সাথে একাত্ম হয়ে কিছু তথাকথিত ‘সিনিয়র নেতা’—হাসনাত আবদুল্লাহ ও নাসির পাটোয়ারী—ছাত্রদলের নেতাকর্মীদের ভয় দেখানোর পেছনে সক্রিয়।”

 

তিনি আরও বলেন,“যখন আওয়ামী লীগের ভয়ে বড় বড় নেতা নিশ্চুপ ছিল, তখন রাজপথে জান হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল ছাত্রদল। আমরা মৃতকে সঙ্গী করেই জীবনের যুদ্ধ চালিয়ে গেছি। আমাদের থামাতে হলে শহীদ হতে হবে। ভয় পেলে রাজনীতি হয় না।”

রিফাত হোসেন নিরবের মতে, ছাত্রদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়—এটি তরুণদের প্রতিরোধচেতনার প্রাণস্পন্দন।

রাষ্ট্রযন্ত্র যখন গণতন্ত্রকে স্তব্ধ করতে চায়, তখন ছাত্রদল তারেক রহমানের নেতৃত্বে বারবার সামনে এসে দাঁড়ায়।
“সংগ্রামই আমাদের ভাষা, প্রতিরোধই আমাদের পরিচয়”—এই মন্ত্রই যেন নতুন প্রজন্মের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে।

এই প্রতিবেদনটি ভবারবের ০৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত হোসেন নিরব “দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ”কে সরাসরি দেওয়া বক্তব্যের ভিত্তিতে তৈরি।


More News Of This Category
bdit.com.bd