• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সমাপ্তি ইসলাম | ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
সমাপ্তি ইসলাম | ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (SESDP) প্রকল্পের অধীনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন—

ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক

উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন

শিক্ষাবিদ ও রাজনীতিক কাজি নিজাম

সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার

বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ লুতফর রহমান

জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক তৌহিদা সিদ্দিকা

রিপোর্টার্স ইউনিটি সভাপতি আরিফুল ইসলাম

ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী শাখার সেক্রেটারি এস এম মনিরুজ্জামান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এবারের আয়োজনে ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পেয়েছে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণরা পেয়েছে ২৫ হাজার টাকা করে, যা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। সম্মাননা হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সার্টিফিকেট।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই পুরস্কার তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে শিক্ষা খাতের মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।


More News Of This Category
bdit.com.bd