সমাপ্তি ইসলাম
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কাঠামোকে তৃণমূলে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্য নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২৮ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
গত ২১ জুলাই এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে কমিটিটি অনুমোদন পায়। পরদিন ২২ জুলাই রাতে এনসিপির দপ্তর বিভাগের সদস্য মোহাম্মদ উসামা সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুমোদিত পত্রটি প্রকাশ করেন।
নবগঠিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজুল ইসলাম (কিরন)। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন মোর্শেদুর রহমান আনিস, আবু শামীম, রোমিও জাহান কেয়া ও মোস্তাফিজুর রহমান মজনু।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, মাহমুদ হাসান, মমিনুল হক, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, তাশমিনা পারভীন, নাজমা বেগম, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, সেলিম রানা, শুক্কুর আলী, মাহবুব হোসেন সরকার, এমদাদুল হক, নাহিদ হাসান প্রিন্স, সোহেল রানা, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম শানু, মান্তাকা নুর উতস, রোকনুজ্জামান নিপু, আব্দুল মান্নান, আবু সাঈদ ও আশরাফুল ইসলাম।
কমিটির কার্যকাল পরবর্তী উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
মাহফুজুল ইসলাম (কিরন) বলেন,
“ভূরুঙ্গামারীর গৌরবময় ইতিহাস আমাদের অনুপ্রেরণা। জুলাই বিপ্লবের আদর্শে আমরা এগিয়ে যাব নতুন পরিকল্পনা ও অঙ্গীকার নিয়ে। অচিরেই সংবাদ সম্মেলনের মাধ্যমে দফাওয়ারী কর্মপরিকল্পনা ও উন্নয়ন রূপরেখা ঘোষণা করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটিও দ্রুত গঠনের উদ্যোগ চলছে।”
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য—ন্যায়, সমতা, অসাম্প্রদায়িকতা ও কল্যাণময় সমাজ গঠন। এই কাজে সবার আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।”
যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস বলেন,
“জাতীয় নাগরিক পার্টি একটি নবীন রাজনৈতিক শক্তি। দেশের সকল বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এনসিপি। ভূরুঙ্গামারীতেও আমরা একই নৈতিক অবস্থান বজায় রেখে জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”