• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

ভিপি নুরুল হক নূরকে কেন ভোট দিবেন জনগণ জানালেনঃনূর

নাজমুল হাসান চিফ ইন এডিটর / ১১৩ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

ভিপি নুরুল হক নূরকে কেন ভোট দিবেন জনগণ জানালেনঃনূর

মোঃ মাইনুদ্দিন শিকদার
বিশেষ প্রতিনিধি।

পটুয়াখালী-৩ আসনের জনগণ ট্রাক মার্কায় কেন ভোট দিবেন জানালেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। জনাব নুরুল হক নূর বলেন আমি জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী। এই অবহেলিত গলাচিপা-দশমিনা আসনের সন্তান। আমি স্বনামধন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছিলাম কারো সাথে কোন প্রকার আপোষ করিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সে কারণেই দীর্ঘ ২৮ বছর পরে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হই।

এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাধারণ মানুষের ভোটের অধিকার, স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরিয়ে আনতে আমার ভূমিকা ছিলো অতুলনীয়।

এই দেশের মানুষের কাছে আমার ব্যাপক পরিচিতি রয়েছে। বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লার মানুষ আমার জন্য দোয়া করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, আপনাদের মাধ্যমে এ দেশের প্রতিটি মানুষ দেখেছেন আমি এই বাংলার মানুষের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি , বহু মামলার আসামি হয়েছি, জেল খেটেছি ।

এমনকি স্বৈরাচার পতনের পরেও প্রশাসনের হাতে রক্তাক্ত হয়েছি তবুও কারো বিরুদ্ধে কোনো মামলা করিনি কোনো প্রকার প্রতিশোধ নেইনি।

আমি প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না।
আমি চাই আমরা সবাই মিলে সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে।
যেখানে থাকবে না হানাহানি, মারামারি, প্রতিহিংসা ও প্রতিশোধ।

সাংবাদিকেরা তার জয়ের ব্যাপারে জানতে চাইলে জনাব নুরুল হক নূর বলেন আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এই অবহেলিত গলাচিপা-দশমিনার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জনাব তারেক রহমান আমাকে এখানে মনোনীত করেছেন। এই সুযোগ এখানকার জনগণ হাতছাড়া করবেন না।

আপনারা সহ এই এলাকার মানুষ দেখেছেন আমি কারো কাছ থেকে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি,কারো নামে কোনো মামলা করিনি কারো ঘুম হারাম করিনি আমি এই জনপদেও হামলার শিকার হয়েছি তার পরেও কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি এবং প্রতিশোধ নেইনি।
এজন্যই এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।


More News Of This Category
bdit.com.bd