• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে তার নামে রাস্তার নামকরণের দাবি

Reporter Name / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

 

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে তার নামে রাস্তার নামকরণের দাবি

মো. শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার,

ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি বৃত্তি প্রদান ও দোয়া অনুষ্ঠান আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর উপকণ্ঠ সানারপাড় অবস্থিত ফাইভ ওয়ে চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের স্মৃতিকে বুকে ধারণ করে ৭টি স্কুলের ৫২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ শতাধিক কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান ও মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের বিদেহী আত্মা্র মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‘ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদ’ আয়োজিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। তিনি সুশিক্ষা ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দেবেন না। প্রধান আলোচক ছিলেন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা সাঈদ আহমেদ খান। তিনি শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধনে সঠিক বিনোদন ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে এমন উদ্যোগ নেয়ায় ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারের সহধর্মিনী মিসেস নহিজা বেগম। বাবার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব এডিটর ও ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টার স্মৃতি পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আবদুল অদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত অধিদফতরের সহকারী প্রকৌশলী ও ঢাবি সমাজকল্যাণ এলামনাই ফোরামের সভাপতি মোহাম্মদ নওশাদুল হক, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা রুমী, ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নায়লা ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিদ্ধিরগঞ্জ থানার আমীর মাহবুবুল আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন খান, সাধারণ সম্পাদক সহিদুল হক খান ঝন্টু, সফটওয়ার ইঞ্জিনিয়ার সোহেল রানা, সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেন্টডেন্ট এ বি এম সাইফুর রহমান, মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন, সমাজসেবক সাজেদুল ইসলাম পনি, আলহাজ আনসার আলী মাস্টার, আমিরুল ইসলাম ও মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
বক্তারা এ প্লাস বা বৃত্তির ক্ষেত্রে অনৈতিক পথে সন্তানকে ঠেলে না দিয়ে ভালো পড়াশোনা ও সন্তানকে নৈতিক শিক্ষায় আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করতে অভিভাবকদের প্রতি আহ্বান করেন। তারা ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাসটারের কর্মময় জীবনের নানাদিক তুলে ধরতে গিয়ে বলেন, তার ছাত্রদের অনেকে এখন দেশের নানাক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ এডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম, কৃষিবিজ্ঞানী ড. মোহাম্মদ মোহসীন, ফিল্ম ও আর্কাইভসের ডিজি মো. আবদুল জলিল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক কনসালটেন্ট প্রকৌশলী মো. ফরিদ উদ্দিনসহ অনেক মণিমানিক্য তিনি তৈরি করে গিয়েছেন। বক্তারা এই ভাষাসৈনিকের নামে কুমিল্লার একটি সড়কের নামকরণ করে গেজেট প্রকাশ ও দেশের সকল ভাষাসৈনিকদের পরিপূর্ণ তালিকা গেজেটভুক্ত করার দাবি করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন ও অন্যান্য অতিথিরা আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক দুই কৃতি শিক্ষার্থী যথাক্রমে এসএসসিতে এ+ প্রাপ্তির জন্য আবদুল্লাহ নাকিব ও Space Exploration Olympiad এ জাতীয় পর্যায়ে Champion হওয়ার জন্য আমিনুর রহমান ছাজিমসহ কোমলমতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেন।


More News Of This Category
bdit.com.bd