• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিজয়ের দিন: জুলাই গণঅভ্যুত্থান দিবসে তারেক রহমানের শ্রদ্ধা ও অঙ্গীকার দেশের টেকসই উন্নয়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ,মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আইন মেনে তালাকের পর সাবেক স্ত্রীর হয়রানিমূলক মিথ্যা মামলা: বৃদ্ধ মায়ের জীবন শঙ্কায়, আতঙ্কে পুরো পরিবার বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি

ভারতীয় ইউটিউব চ্যানেলে মিথ্যাচারের বিরুদ্ধে অনিন্দ্য ইসলাম অমিতের তীব্র প্রতিবাদ

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

ভারতীয় ইউটিউব চ্যানেলে মিথ্যাচারের বিরুদ্ধে অনিন্দ্য ইসলাম অমিতের তীব্র প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট | দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক “আর ডট বাংলা” নামের এক ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত যে মিথ্যাচার প্রচার করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আলোচনায় দুই বক্তা অযাচিতভাবে বাংলাদেশের রাজনীতি নিয়ে মিথ্যা ও সাজানো বয়ান তুলে ধরেছেন। বিশেষ করে যশোরে নাকি ভারতবিরোধী রাজনৈতিক পরিকল্পনা নেওয়া হয়েছে—এমন দাবি তিনি “নির্জলা মিথ্যা ও সম্পূর্ণ মনগড়া গল্প” বলে আখ্যা দেন।

তিনি মন্তব্য করেন—
“ভারতীয় কিছু গণমাধ্যমে ইদানীং এমন কল্পকাহিনী, নাটকীয় গল্প এবং ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। পাকিস্তানের কোনো নেতার যশোরে আসার গল্পটিও সিনেমার গল্পের মতো সাজানো।”

পরিবারকে জড়িয়ে মিথ্যাচার—তীব্র ক্ষোভ

তার চাচাতো ভাই ও যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহানকে হিজবুত তাহরিরের সদস্য হিসেবে দাবি করা হয়েছে—যা তিনি “জঘন্য, অবিবেচনাপ্রসূত ও পরিকল্পিত অপপ্রচার” বলে মন্তব্য করেছেন।

খ্যাতনামা ব্যক্তিদের বিরুদ্ধেও বানোয়াট অপপ্রচার

তিনি জানান, ভিডিওটিতে দেশের আরও কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধেও কুৎসা রটানো হয়েছে।
এছাড়া আদ দ্বীনের নির্বাহী পরিচালক ডা. মহিউদ্দিন সম্পর্কে বলা হয়েছে তিনি সিসিটিভি ফুটেজে দেখা গেছেন—কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থান করছেন।
অমিত এটিকে ভারতীয় মিডিয়ার আরেকটি “তথ্য বিকৃতি ও বানোয়াট প্রচারণা” হিসেবে উল্লেখ করেন।

ভারতীয় মিডিয়ার ‘গল্পনির্ভর সাংবাদিকতা’ নিয়ে ক্ষোভ

তিনি বলেন—
“ভারতের কিছু গণমাধ্যম সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিবিদদের চরিত্র হননে ভিউখোর গল্প তৈরি করছে। এতে আমি বিচলিত নই, কারণ এসবের কোনো বাস্তব ভিত্তি নেই।”

তিনি শেরে বাংলা এ.কে. ফজলুল হকের বিখ্যাত উক্তি উদ্ধৃত করেন—
“ভারতের পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা হলে বুঝবে আমি সঠিক পথে আছি, আর পক্ষে লিখলে বুঝবে আমি ভুল পথে আছি।”
তার মতে, ভারতের কিছু মিডিয়ার এ ধরনের আচরণ যুগের পর যুগ অপরিবর্তিতই রয়ে গেছে।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

অনিন্দ্য ইসলাম অমিত দেশবাসীকে সতর্ক করে বলেন—
“এসব দুর্গন্ধময়, পচা, মিথ্যাচারনির্ভর ভিউখোর কনটেন্ট ক্রিয়েটরদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

ধন্যবাদান্তে

অনিন্দ্য ইসলাম অমিত
ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি


More News Of This Category
bdit.com.bd