• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

ব্রাজিলের কোচিং স্টাফে পরিবর্তন, বাবার সঙ্গ ছাড়লেন ছেলে

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

ব্রাজিলের কোচিং স্টাফে পরিবর্তন, বাবার সঙ্গ ছাড়লেন ছেলে

অনলাইন ডেস্ক রিপোর্ট :কার্লো আনচেলত্তির হাত ধরে নতুন যুগে পা দিয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের টিকিট এরই মধ্যে নিশ্চিত হয়েছে তাদের। এখন বিশ্বকাপের মূল পর্ব মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন আনচেলত্তি। তবে এর মধ্যেই নিজের কোচিং স্টাফ নিয়ে একটা হোঁচট খেয়েছেন তিনি।

ব্রাজিলের কোচিং প্যানেল ছেড়েছেন কার্লোর ছেলে ও তার সহকারী কোচ ডেভিড আনচেলত্তি। প্রখ্যাত ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৩৫ বছর বয়সী এই ইতালীয় কোচ রিও ডি জেনেইরোর ক্লাব বোটাফোগোর প্রস্তাব গ্রহণ করেছেন এবং পেশাদার দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির সোনালী সময় থেকেই তার পাশে ছিলেন ডেভিড। ব্রাজিলেও দু’জন একসঙ্গে আছেন। তবে এবার বাবার ছায়া থেকে বের হয়ে প্রথমবারের মতো প্রধান কোচের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তিনি।

জানা গেছে, বোটাফোগোর সঙ্গে গত রোববারই চুক্তির পাকাপাকি হয়ে গেছে ডেভিডের। তিনি আগামী সপ্তাহের শুরুতে রিও ডি জেনেইরোতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

২০১২ সাল থেকে ডেভিড তার বাবা কার্লোর (কার্লো আনচেলত্তি) ‘ডান হাত’ হিসেবে ইউরোপের বিভিন্ন লিগে কাজ করেছেন—বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, এভারটন এবং নাপোলির মতো ক্লাবে। তবে এবার চ্যালেঞ্জ ভিন্ন, কারণ এবার তিনি নিজেই কোচিং স্টাফ গঠন করবেন এবং সদ্য কোপা লিবার্তোদোরেস ও ব্রাজিলিয়েরাও চ্যাম্পিয়ন ক্লাবের নেতৃত্ব দেবেন।

প্রসঙ্গত, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে ডেভিডের পূর্ণকালীন চুক্তি ছিল না। শুধু কার্লোর স্টাফের অংশ হিসেবে সহযোগিতা করতেন তিনি।


More News Of This Category
bdit.com.bd