• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

যশোরের বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার: ভারতে পালানোর চেষ্টাকালে ধরা পড়লেন বাগেরহাট শ্রমিক লীগ নেতা মনির হোসেন খান

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

যশোরের বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার: ভারতে পালানোর চেষ্টাকালে ধরা পড়লেন বাগেরহাট শ্রমিক লীগ নেতা মনির হোসেন খান

ডেইলি বাংলাদেশ প্রথম সংবাদ | বেনাপোল, ২৪ জুলাই ২০২৫

ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশনে ধরা পড়েছেন একাধিক মামলার পলাতক আসামি, বাগেরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে প্রবেশ করার সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

মনির হোসেন খান বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকার মুসলিম খানের ছেলে। বাগেরহাট সদর থানায় তার বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাস সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চৌকির অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াজ হোসেন মুন্সী জানান, “ইমিগ্রেশনে প্রবেশের সময় মনিরের আচরণ সন্দেহজনক মনে হয়। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরে পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায়, তিনি একটি কালো তালিকাভুক্ত (Blacklist) আসামি। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।”

পুলিশ সূত্র জানায়, পরবর্তী প্রক্রিয়ায় মনির হোসেন খানকে বাগেরহাট থানায় হস্তান্তর করা হবে, যেখানে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম শুরু হবে।

এর আগে একই ধরনের অভিযোগে বেনাপোল ইমিগ্রেশন থেকে ০৫ আগস্ট ২০২৪-এর পরপরই বিভিন্ন সময়ে আরও ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার হন, যারা বিভিন্ন হত্যা, দাঙ্গা ও দুর্নীতি মামলার আসামি ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সংকট ও সরকারের পরিবর্তনের পর দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পালাতে চাওয়া বহু সাবেক ক্ষমতাসীন দলের নেতারা এখন আইনজালের মুখোমুখি হচ্ছেন। বেনাপোল হয়ে ভারতে পালানোর চেষ্টা বাড়ছে, ফলে ইমিগ্রেশনে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো—দলীয় পরিচয়ে অপরাধ আড়াল করা আর সম্ভব নয়। আইনের চোখে সবাই সমান, আর বিচারের মুখোমুখি হতেই হবে—পালিয়ে বাঁচা যাবে না।


More News Of This Category
bdit.com.bd