• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেনাপোলে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৩৯ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫


 

বেনাপোলে ১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

রিপোর্ট:
৩১ জুলাই ২০২৫ | বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর

যশোরের বেনাপোল পোর্ট থানায় সফল মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের সরাসরি নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল মিয়ার তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মোঃ মিলন মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ৩১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫) কে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষের চৌকির নিচ থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং একই দিন আদালতে হাজির করে পুলিশি প্রহরায় প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়ঃ

নাম: মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৫)

পিতা: মোঃ রমজান আলী

মাতা: রোকেয়া বেগম

গ্রাম: নারায়নপুর (দক্ষিণপাড়া),

থানা: বেনাপোল পোর্ট

জেলা: যশোর

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং বেনাপোল সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

সূত্র: বেনাপোল পোর্ট থানা পুলিশ
প্রকাশনায়: বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর


More News Of This Category
bdit.com.bd