• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

বিজ্ঞাপন বন্ধে কঠোর হচ্ছে কুয়েত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদে,

Reporter Name / ২৩৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

বিজ্ঞাপন বন্ধে কঠোর হচ্ছে কুয়েত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও সেলিব্রিটিদে,

আবু নাসের মহিউদ্দিন,
কুমিল্লা প্রতিনিধি,
কুয়েত এখন থেকে সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের বিজ্ঞাপনের জন্য কঠোর নিয়ম চালু হচ্ছে। বিজ্ঞাপনের নামে প্রতারণা বন্ধ করতে তথ্য মন্ত্রণালয় নতুন মিডিয়া আইনের আওতায় এই ব্যবস্থা নিচ্ছে।

নতুন আইন অনুযায়ী, বিজ্ঞাপন দেওয়ার জন্য সেলিব্রিটি ও ইনফ্লুয়েন্সারদের তথ্য মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে। এই আইনে বিজ্ঞাপন প্রক্রিয়া এবং লাইসেন্স পাওয়ার শর্তাবলী নিয়ে দুটি আলাদা অধ্যায় থাকবে।

আইনটির খসড়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি মন্ত্রী পরিষদে জমা দেওয়া হবে। নতুন নিয়মে বিজ্ঞাপনদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। এর ফলে ভোক্তাদের অধিকার সুরক্ষিত থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে একটি হলো, তথ্য মন্ত্রণালয় বিজ্ঞাপন দেওয়া অ্যাকাউন্টগুলোকে যাচাই করবে। এই বিষয়ে তথ্য এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপনদাতাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তারা যে পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন দিচ্ছেন, সেটির লাইসেন্স আছে। যেমন, ওষুধের বিজ্ঞাপন দেওয়ার আগে নিশ্চিত করতে হবে যে তা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্সপ্রাপ্ত। একইভাবে, রিয়েল এস্টেট প্রদর্শনীর আয়োজকদের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হবে।

অনেক সময় সেলিব্রিটিদের মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে ভোক্তারা প্রতারণার শিকার হয়েছেন এবং এ নিয়ে মামলাও হয়েছে। নতুন আইনটি প্রিন্ট, ভিজ্যুয়াল এবং লিখিত সব ধরনের বিজ্ঞাপনের জন্য প্রযোজ্য হবে। কোনো নিয়ম লঙ্ঘন হলে তথ্য মন্ত্রণালয় সরাসরি পাবলিক প্রসিকিউটরের কাছে মামলাটি হস্তান্তর করবে।
নতুন আইন কার্যকর হলে অ্যাকাউন্ট যাচাই করার পদ্ধতিগুলো হলো:

প্রথম, তথ্য মন্ত্রণালয়ে একটি ইলেকট্রনিক আবেদন জমা দিতে হবে, যেখানে অ্যাকাউন্টের নাম ও ব্যক্তিগত তথ্য দিতে হবে।

দ্বিতীয়, সামাজিক মাধ্যমে বাণিজ্যিক বিজ্ঞাপনের নিয়ম অনুযায়ী বিজ্ঞাপন-সংক্রান্ত সব নথি ও তথ্য জমা দেওয়ার জন্য একটি অঙ্গীকারপত্রে স্বাক্ষর করতে হবে।

তৃতীয়,এই আইন সেসব প্রভাবশালী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের ফলোয়ার অনেক বেশি এবং যাদের প্রভাব পরিমাপ করা যায়।
এমন তিনটি শর্ত মেনে সোশাল মিডিয়ায় কাজ করতে হবে কুয়েত, আরব টাইম কুয়েত প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd