• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

Reporter Name / ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

রাঙ্গামাটি প্রতিনিধি | দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজিবি রাঙ্গামাটি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের চেংড়ী খাল এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল শহীদের প্রতি সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সর্বস্তরের জনগণ এ সময় শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বীরত্ব ও দেশপ্রেম নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই বিজিবি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 


More News Of This Category
bdit.com.bd