• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ / ৫৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি ২৯২৬,রোববার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।খবর আইবিএননিউজ ।

সভায় আগামী ১ মার্চ ২০২৬,রবিবার বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বার্ষিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। কমিটিতে সহসভাপতি কামরুজ্জামান কামরুলকে আহ্বায়ক এবং সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজকে সদস্যসচিব করা হয়।এ ছাড়া স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী,যুগ্ম আহ্বায়ক, কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী যুগ্ম সদস্যসচিব এবং সাংগঠনিক সম্পাদক ডিউক খানকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে।

এদিকে সভায় সাম্প্রতিক সাধারণ সভাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ভুল ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমকে সঠিক ও নির্ভুল তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়।

সোসাইটির নেতারা বলেন, সংগঠনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনাকে তারা স্বাগত জানান, যা সংগঠনকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করতে সহায়ক হবে।সভায় সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি,জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদসহ কার্যকরী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd