• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

বনভন্তের শিষ্য সঙ্ঘ প্রধান প্রজ্ঞলঙ্কার মহাস্থবিরের ৭৬তম জন্মদিন আর্যবন বন বিহারে পালন

এস চাঙমা সত্যজিৎ ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ। / ৯৩ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

বনভন্তের শিষ্য সঙ্ঘ প্রধান প্রজ্ঞলঙ্কার মহাস্থবিরের
৭৬তম জন্মদিন আর্যবন বন বিহারে পালন

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের ও বিশ্বশান্তি কামনায় রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভন্তের শিষ্য সঙ্ঘ প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরের জন্মদিন পালনোপলক্ষে রাঙামাটি থেকে খাগড়াছড়ি জেলায় অবস্থিত ধর্মপুর আর্যবন বিহারের উদ্দেশ্যে গত ৩ ফেব্রুয়ারী ২০২৬ মঙ্গলবার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য শাস্তি ধর্মপদযাত্রা শুরু করেন। পরম পূজনীয় ভিক্ষু সঙ্ঘের রাঙামাটি থেকে খাগড়াছড়ি ধর্মপুর আর্যবন বিহার পর্যন্ত ৭৬ কিলো মিটার শান্তি ধর্মপদযাত্রা অতিক্রম করে গত শুক্রবার পৌঁছে গেছেন।

আজ রবিবার ৮ ফেব্রুয়ারী ২০২৬ সকাল ৯টায় খাগড়াছড়ির ধর্মপুর আর্যবন বিহারের দেশষালয়ে বনভন্তের শিষ্য সঙ্ঘ প্রধান ও আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরের ৭৬তম জন্মদিন যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ভিক্ষু সঙ্ঘের সঙ্ঘ প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। শুভ জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিহার ও কুটিরের দুই শতাধিক বৌদ্ধ ধর্মীয় গুরু বা ভিক্ষু সঙ্ঘের মহামিলন।
অবশেষে বনভান্তের শিষ্য সঙ্ঘ প্রধান ও আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের ৭৬তম জম্মদিনকে ভিত্তি করে খাগড়াছড়ি ধর্মপুর আর্যবন বিহারে মহান ভিক্ষু সঙ্ঘের মিলনী সভা সমাপ্ত হলো।

শান্তি ধর্মপদযাত্রা অনুষ্ঠানের শ্রদ্ধাদানের যাবতীয় টাকা প্রাপ্ত= ১১,৯৪,৫৭১/- (এগার লক্ষ চুরানব্বই হাজার পাঁচ শত ৭১ টাকা), পয়সা বাদে। সবাই সাধুবাদ দিয়ে পুণ‍্য অনুমোদন করুন। শ্রদ্ধাদান পাওয়া সমস্ত টাকা রাজবন বিহারের নির্মাণাধীন বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে সকল প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে ব্যায় করা হবে বলে জানিয়েছেন ভিক্ষু সঙ্ঘ।

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।


More News Of This Category
bdit.com.bd