• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, আটক কয়েকশো

Reporter Name / ১২৩ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, আটক কয়েকশো

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নামক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে আয়োজিত সরকারবিরোধী বিক্ষোভ থেকে অন্তত ৪২৫ জনেরও বেশি মানুষকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। পার্লামেন্ট স্কয়ারে এই বিক্ষোভে হাজারো মানুষের ভিড় জমে। তারা হাতে নানা পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন, যেখানে গাজার গণহত্যা বন্ধের দাবি এবং প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থনের বার্তা লেখা ছিল।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকার গত জুলাই মাসে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টতা রাখা বা প্রকাশ্যে সমর্থন জানানো এখন আইনত অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৪ বছরের কারাদণ্ড।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, আটককৃতদের অধিকাংশই নিষিদ্ধ সংগঠনটির পক্ষে সরাসরি সমর্থন জানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এছাড়া ২৫ জনেরও বেশি ব্যক্তি পুলিশের ওপর হামলা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটক হন।

অন্যদিকে, র‍্যালির আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস অভিযোগ করেছে, পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অকারণ সহিংসতা চালিয়েছে। এমনকি বৃদ্ধদেরও ছাড় দেওয়া হয়নি। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—একজন পুলিশ কর্মকর্তা এক বৃদ্ধ প্রতিবাদকারীকে মাটিতে ঠেলে ফেলছেন।

পুলিশ ধাপে ধাপে ভিড়ের ভেতর থেকে আন্দোলনকারীদের গ্রেপ্তার করতে শুরু করলে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গ্রেপ্তারের সময় বারবার পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং তাদের “লজ্জিত হওয়া উচিত” বলে কটাক্ষ করা হয়।

এক বিক্ষোভকারী বিবিসিকে বলেন—“আমাদের সন্ত্রাসী বলা হচ্ছে, যা সম্পূর্ণ অর্থহীন এবং বোকামি।”

অন্যরা বলেন, গাজায় যা ঘটছে তা একটি গণহত্যা এবং এতে যুক্তরাজ্য সরকারের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তারা চান, সরকার যেন আন্তর্জাতিক মানবিকতার দায়িত্বশীল আচরণ করে।

পুলিশ যখন পার্লামেন্ট স্কয়ার থেকে আন্দোলনকারীদের সরিয়ে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিল, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের বিরুদ্ধে “গণহত্যাকে সমর্থন করার” অভিযোগ তুলে স্লোগান দিলে সংঘর্ষ আরও তীব্র আকার নেয়।


More News Of This Category
bdit.com.bd