• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সংসারের সমীকরণে বড় প্রশ্ন! ৫০ লাখ টাকা দেনমোহর ও দুই সন্তানের ভরণপোষণ দাবি, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর মামলা সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত?

পতিত সরকার দেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে: আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান

Reporter Name / ৩০৫ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

১০ আগস্ট ২০২৫, রবিবার
জনতার কণ্ঠস্বর ডেস্ক:

পতিত সরকার দেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে: তারেক রহমান

রাজশাহী থেকে মোঃ আলাউদ্দিন মন্ডল:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেশের সামনের চ্যালেঞ্জ ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “সামনে অনেক কাজ ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়। আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে না। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জনগণের আস্থা অর্জন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন।”

তিনি স্মরণ করিয়ে দেন, আড়াই বছর আগে বিএনপি ৩১ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিল এবং বর্তমানে গঠিত রাষ্ট্র সংস্কার কমিশন সেটির বাস্তবায়ন করবে। “এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে দেশ পিছিয়ে যাবে,” তিনি সতর্ক করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, “স্বৈরাচার বিদায় পেয়েছে, কিন্তু পতিত সরকার বিগত সতের বছরে দেশের সকল সেক্টর ধ্বংস করে ফেলেছে। কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার ধ্বংসের ফলে মানুষ পার্শ্ববর্তী দেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। নির্বাচন, আইন, বিচার ব্যবস্থা এবং অর্থনীতিও তারা ধ্বংস করেছে। আমাদেরকে এসব থেকে দেশকে উত্তোরণ ঘটাতে হবে।”

রাজশাহীর প্রাকৃতিক দুর্যোগ ও কৃষিতে প্রভাব নিয়ে তিনি বলেন, “পদ্মা নদীর পাড়বর্তী এলাকায় ফারাক্কা বাঁধের কারণে পানির অভাব ও মরুময় অবস্থা সৃষ্টি হয়েছে, যা কৃষিতে প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি উত্তোরণের জন্য খাল খনন করা প্রয়োজন।”

শিক্ষা খাতের উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ভাল মানের শিক্ষক নিয়োগ এবং উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে হবে। যুবকদের কর্মসংস্থানের জন্য কলকারখানা নির্মাণ এবং প্রাথমিক পর্যায় থেকে শিক্ষক নিয়োগে মনোযোগ দিতে হবে।”

তিনি রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতাদের প্রতি অনুরোধ করেন, “এখানেই বিএনপির ঘাঁটি। সকল নেতৃবৃন্দ যেন দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রদান নিশ্চিত করেন এবং বিএনপি নিরঙ্কুশভাবে সংসদ গঠন করতে পারে।”

সম্মেলনে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং কাউন্সিল আয়োজনের জন্য অন্যস্থানে যাত্রা করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আমিন ও অন্যান্য উর্ধ্বতন নেতৃবৃন্দ।

অন্যান্য উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 


More News Of This Category
bdit.com.bd