• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৩ জন আটক একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা

নেতৃত্ব যাঁর, সংগ্রাম তাঁর – সাবিরা নাজমুল মুন্নির প্রতিবাদী আহ্বান”

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

 

“নেতৃত্ব যাঁর, সংগ্রাম তাঁর – সাবিরা নাজমুল মুন্নির প্রতিবাদী আহ্বান”

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৫ | ঢাকা

বর্তমান সময়ের বিভ্রান্তিকর অপপ্রচার, উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র এবং সামাজিক বিভাজনের বিপরীতে মুখ খুলেছেন দক্ষিণবঙ্গের নির্ভীক বিএনপি নেত্রী ও যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের পরিচিত মুখ, জননন্দিত রাজনীতিক সাবিরা নাজমুল মুন্নি। এক আবেগঘন কিন্তু দৃঢ় বার্তায় তিনি বলেছেন— “জীবন আমার, সিদ্ধান্তও আমার। যারা আবর্জনা ছড়াতে আসে, তাদের স্থান আমি আমার কাছেই রাখবো না।”

তিনি আরও বলেন, “চারপাশে অনেক ভিড় থাকবে, অনেক মুখোশ পরে থাকা মানুষ নিজের বলেই পরিচয় দেবে, কিন্তু তারা ঠিক আপনার ব্যর্থতা কামনা করে—এটা বুঝতে দেরি হলে লসটা আপনারই। আমাদের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনেও এমন অনেক ‘সুন্দর মুখোশে ঢাকা বিষাক্ত চরিত্র’ আসে, যারা শুধুই বিদ্বেষ ছড়ায়।”

এই প্রসঙ্গে সাবিরা নাজমুল মুন্নি স্পষ্ট বার্তা দেন—
“নেগেটিভিটি যেখানে দেখবেন, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। অযথা তর্ক নয়, বোঝাতে যেয়ো না। কেউ আপনাকে ছোট করলে সেটাকেই হাসিমুখে উড়িয়ে দিন। সময় আর শক্তি বাঁচান। এটিই সবচেয়ে বড় উত্তর।”

রাজনৈতিক ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে

বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে এক ভয়াবহ অপপ্রচার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে কেন্দ্র করে পরিকল্পিত অপবাদ ছড়ানো হচ্ছে। এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের পেছনে রয়েছে একটি সুবিধাবাদী কুচক্রী মহল, যারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে। তাদের উদ্দেশ্য—প্রতিহিংসা, বিভ্রান্তি ও রাষ্ট্রদ্রোহিতা।

সাবিরা মুন্নি বলেন—
“এই কুচক্রী মহল বিএনপি’র মূল নেতৃত্বকে লক্ষ্য করে যা করছে, তা শুধু রাজনীতির জন্য নয়, বরং বাংলাদেশের জনগণের স্বপ্নের ওপর আঘাত।”
তিনি আরও হুঁশিয়ার করেন—“এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। ফ্যাসিবাদ পতনের পথে আমরা একটুও পিছু হটব না।”

🇧🇩 নেতৃত্বের উৎস – বিএনপি

সাবিরা নাজমুল মুন্নি বলেন—
“বিএনপি মানেই বাংলাদেশের জনগণ। বিএনপি মানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান। বিএনপি মানেই দক্ষিণবঙ্গের অগ্নিকণ্ঠ তরিকুল ইসলাম। বিএনপি মানেই প্রিয় অনিন্দ্য ইসলাম অমিত। আর যশোর ২-এর হৃদস্পন্দন যদি কেউ হয়ে থাকেন, তবে সেটা আমি—সাবিরা নাজমুল মুন্নি।”

আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাসের বার্তা

ব্যক্তিগত জীবনের দৃষ্টিকোণ থেকেও তিনি যুবসমাজ ও রাজনৈতিক কর্মীদের জন্য বার্তা রাখেন—
“নিজেকে গুছিয়ে তুলুন, আত্মবিশ্বাসে দৃঢ় হোন। যারা আপনার ক্ষতি চায়, তাদের ব্যর্থ করে দিন আপনার মনের জোরেই। রিয়েক্ট নয়, রিডিরেক্ট করুন। সময়টাকে কাজে লাগান—পরিবার, বই, প্রকৃতি, সৃষ্টিকর্মের ভেতর।”

সাবিরা মুন্নি এই সংকটময় মুহূর্তে সকল বিএনপি কর্মী ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের প্রতি আহ্বান জানান—
“অপপ্রচারের জবাব আমরা রাজপথে দেব, ভোটে দেব, জনগণের ভালোবাসায় দেব। আর সবচেয়ে বড় কথা—আমাদের নেতা তারেক রহমান যখন লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন, তখনই প্রমাণ হয়েছে—সত্যকে থামানো যায় না। আজ নয় তো কাল, সত্য জিতবেই ইনশাআল্লাহ।”


More News Of This Category
bdit.com.bd