• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

নারীদের অধিকার রক্ষায় ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই –রুফায়দাহ পন্নী

Reporter Name / ২৭১ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

নারীদের অধিকার রক্ষায় ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই –রুফায়দাহ পন্নী

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নারীদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করতে হলে আগে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী। নারায়ণগঞ্জে অনুষ্ঠিত নারী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

এ সময় রুফায়দাহ পন্নী বলেন, বর্তমানে একদিকে নারীদের কে ধর্মের কোনঠাসা করার চেষ্টা চলছে, অন্য দিকে নারী স্বাধীনতার নামে পশ্চিমা জীবনদর্শন আমদানি করা হচ্ছে। এর কোনো টাই নারীদের কে মুক্তি দিতে পারেনি। নারীদের সত্যিকার সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে হলে সমাজ ও রাষ্ট্র জীবনে প্রকৃত ইসলামের আদর্শ কে প্রতিষ্ঠা করতে হবে।

আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে হেযবুত তওহীদের উদ্যোগে এই নারী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রুফায়দাহ পন্নী আরো বলেন, আল্লাহ তায়ালা নারী ও পুরুষ- উভয়ের জন্য পর্দাকে ফরজ করেছেন। পবিত্র কোরআনে যতটুকু পর্দার কথা বলা হয়েছে তা মান্য করে রাসুলুল্লাহ (সা.) এর নারী সাহাবীরা দীন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করেছেন। এমনকি তারা বিপদসংকুল জেহাদের ময়দানেও ছুটে গিয়েছেন। আজকে ইসলামের সেই সঠিক আদর্শ প্রতিষ্ঠার জন্য নারীদেরকেও সংগ্রামে অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদর নারী বিষয়ক সম্পাদক কিরণ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহফুজ, কেন্দ্রীয় নারী বিভাগে যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার দীপা, নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদের সভাপতি সোহাগ মীর প্রমুখ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ শত শত নারী উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd