• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

নরসিংদীর হাজিপুরে আলোচিত নেতা স্বপনের দেশত্যাগের প্রস্তুতি: সম্পত্তি বিক্রির হিড়িকে এলাকায় তোলপাড়

Reporter Name / ৪৪৩ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
জনতার কণ্ঠস্বর
তারিখ: ৩ আগস্ট ২০২৫, রবিবার

নরসিংদীর হাজিপুরে আলোচিত নেতা স্বপনের দেশত্যাগের প্রস্তুতি: সম্পত্তি বিক্রির হিড়িকে এলাকায় তোলপাড়

তালাত মাহমুদ, বিশেষ প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিতর্কিত সহযোগী ও প্রভাবশালী যুবলীগ নেতা স্বপন বিশ্বাস এর দেশত্যাগের প্রস্তুতি নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর আলোচনা ও গভীর উদ্বেগ। অভিযোগ উঠেছে, তিনি তার মালিকানাধীন মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান এবং পারিবারিক ভিটেমাটি সহ সকল সম্পদ বিক্রি করে গোপনে ভারত চলে যাওয়ার পরিকল্পনা করছেন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, স্বপন বিশ্বাসের ভাই ইতোমধ্যেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। একইসঙ্গে তার পরিবারও এক প্রকার গা ঢাকা দিয়ে চলছে। আর স্বপন নিজেও এলাকায় দিন দিন অনুপস্থিত হয়ে পড়ছেন।

স্বপন বিশ্বাস এক সময় নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় যুবলীগের অন্যতম নেতা ছিলেন। তিনি ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর অর্থদাতা পরিচয়ে রাজনৈতিক ছায়ার নিচে বিপুল সম্পদের মালিক হন। এলাকাবাসীর অভিযোগ, এই সম্পদের বেশিরভাগই এসেছে ক্ষমতার অপব্যবহার, দখলবাজি, সরকারি প্রকল্পে অনিয়ম এবং চাঁদাবাজির মাধ্যমে।

সম্প্রতি একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, জমি ও বসতভিটা বিক্রির খবরে জনমনে প্রশ্ন জেগেছে— স্বপন বিশ্বাস কি নিজের অপরাধ গোপন করতেই দেশত্যাগ করছেন?

একজন স্থানীয় বাসিন্দা বলেন,

“স্বপনের পরিবার ভারতে চলে গেছে আগেই। এখন সে নিজে সব বিক্রি করে পিছুটান না রেখেই দেশ ছাড়তে চাইছে। এই লোক তো সব সরকারের ছায়ায় থেকে গরীবের ঘাড়ে পা দিয়ে কোটি টাকা কামিয়েছে।”

তাঁর বিরুদ্ধে বিগত এক দশকে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও, রাজনৈতিক প্রভাবের কারণে কখনোই কার্যকর তদন্ত বা গ্রেফতার হয়নি। এবার যখন সম্পত্তি বিক্রির পর দেশত্যাগের গুঞ্জন জোরালো হয়েছে, তখন সাধারণ মানুষ প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ।

বিশিষ্টজনদের মতে,

“স্বপনের আচরণ তার অপরাধের ইঙ্গিত স্পষ্ট করছে। সে নিশ্চয়ই কিছু গোপন রাখতে চায় বলেই দেশ ছাড়তে চাইছে। এমন একজন লোককে যদি এখনই ধরা না হয়, তবে এটি হবে ভবিষ্যতের জন্য ভয়ানক বার্তা।”

এই ঘটনাকে কেন্দ্র করে হাজিপুরসহ পুরো নরসিংদীতে সাধারণ জনগণের মধ্যে আলোড়ন দেখা দিয়েছে। প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি দাবিও উঠেছে— স্বপন বিশ্বাসের সম্পদের উৎস, সম্পদ বিক্রির কারণ এবং দেশত্যাগের পরিকল্পনা নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করা হোক।

এলাকাবাসী জানিয়েছে, বর্তমানে স্বপন বিশ্বাস এলাকায় অনুপস্থিত। তাঁর অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত কিছু জানাতে পারেনি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি এবং সরাসরি সাক্ষাতের সুযোগও মেলেনি।

এদিকে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে সচেতন মহলের ভাষ্য,

“এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় দুর্নীতিবাজরা বারবার পালানোর সুযোগ পাবে।”

প্রকাশনা: বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
স্লোগান: জনতার কণ্ঠস্বর


More News Of This Category
bdit.com.bd