• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সৌদি আরবে পাঠানোর নামে ১৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত প্রবাসী মিলন মাহফিলে বক্তার পেছনে লাখ টাকা ব্যয়, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো ইমামদের বেতন নিয়ে অবহেলার অভিযোগ; স্থায়ী বেতন কাঠামো প্রণয়নের দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় যুবদলের বিক্ষোভ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক?

নরসিংদীর শিবপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

নরসিংদীর শিবপুরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত

নরসিংদী থেকে মোঃ কামাল হোসেন:
২৬ জুলাই ২০২৫, শনিবার সকাল ১০টায় নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিবপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কে এম আব্দুর রহিম, উপজেলা সমাজসেবা অফিসার রোকসানা বিলকিস, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, জামায়াত শিবপুর উপজেলা আমির মোস্তাফিজুর রহমান কাওসার, অধ্যাপক আবদুর রহমান ভুইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান প্রমুখ।

অনুষ্ঠানে কয়েক শতাধিক নারীসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সামাজিক ঐক্য ও বৈষম্য নির্মূলের প্রয়োজনীয়তা উঠে আসে। আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

এই কর্মসূচি শিবপুরে সমাজ গঠনের নতুন দৃষ্টিভঙ্গি ও ঐক্যের বার্তা বয়ে আনতে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট: মোঃ কামাল হোসেন, প্রধান জেলা প্রতিনিধি, নরসিংদী।


More News Of This Category
bdit.com.bd